সতিমির রজনী, সচকিত সজনী
শূন্য নিকুঞ্জ অরণ্য!
কলয়িত মলয়ে, সুবিজন নিলয়েবালা বিরহ-বিষণ্ণ!
নীল অকাশে, তারক ভাসে
যমুনা গাওত গান,
পাদপ মরমর, নির্ঝর ঝরঝর
কুসুমিত বল্লি বিতান।
তৃষিত নয়ানে, বন-পথ পানে।
চায় বিয়াকুল বালা,
দেখ ন পাওয়ে, আঁখ ফিরাওয়ে
গাঁথে বন-ফুল মালা।
সহসা রাধা চাহল সচকিত
দূরে খেপল মালা,
কহল “সজনি শুন, বাঁশরি বাজে
কুঞ্জে আওল কালা!”
চমকি গহন নিশি, দূর দূর দিশি
বাজত বাঁশি সুতানে।
কণ্ঠ মিলাওল, ঢলঢল যমুনা
কল কল কল্লোল গানে।
হসিত বয়ানে ফুল্ল নয়ানে
কুঞ্জে আওল কালা,
সঙ্গিনী মেলয়ি, নাচল গাওল
উলসিল রাধিক বালা।
কহতহু ভানু-শুন গো কানু
পিয়াসিত গোপিনী প্রাণ।
তোহার পীরিত বিমল অমৃত রস
হরষে করবে পান।
সতিমির রজনী
- Sub Title: শূন্য নিকুঞ্জ অরণ্য!
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: রবীন্দ্র সঙ্গীত
- Hits: 9
সম্পর্কিত আরো তথ্য
বাউল গান এর নতুন প্রবন্ধ
ভবের এই পাশা খেলায়
- Sub Title: খেলতে এলি হায় আনাড়ি
কে দেখেছে গৌরাঙ্গ চাঁদেরে
- Sub Title: সে চাঁদ গোপীনাথ মন্দিরে গেলো
কী পাই নি তারি হিসাব মিলাতে মন মোর নহে রাজি
- Sub Title: আজ হৃদয়ের ছায়াতে আলোতে বাঁশরি উঠেছে বাজি
জান গে বরজখ ভেদ পড়ে বেলায়েত
- Sub Title: অচিনকে চিনবো ঐ বরজখ ধরে
দুজনে যেথায় মিলিছে সেথায় তুমি থাকো, প্রভু
- Sub Title: দুজনে যাহারা চলেছে তাদের তুমি রাখো প্রভু সাথে রাখো
শুন গো ললিতা সখী মরণ কালে
- Sub Title: আমার নিকটে বসিয়া তারা গো কর্ণে কৃষ্ণনাম শুনাইও
মম অন্তর উদাসে
- Sub Title: পল্লবমর্মরে কোন্ চঞ্চল বাতাসে
কত দুঃখ সহিব তোর পিরিতে
- Sub Title: আরও কি রহিল বাকি আমারে কাঁদাইতে
হইল না মদিনাতে যাওয়া, দারুণ হাওয়া
- Sub Title: যাইতে চাইলে মদিনাতে ছয়জনা বাদী পথে
কাইন্দ না রাই কমলিনী
- Sub Title: পিরিতি করিয়া গেল ছাড়িয়া
না হলে মন সরলা কি ফলে মেলে
- Sub Title: কোথায় ঢুঁড়ে
আল্লাহু আল্লাহু আল্লাহু, হক নাম তোমারি
- Sub Title: মোকাম মঞ্জিলে নাম করে দাও জারি
বাংলা
English 
Comments