তুমি তো সেই যাবেই চ’লে, কিছু তো না রবে বাকি-
আমায় ব্যথা দিয়ে গেলে জেগে রবে সেই কথা কি।।
তুমি পথিক আপন-মনেএলে আমার কুসুমবনে,
চরণপাতে যা দাও দ’লে সে-সব আমি দেব ঢাকি।।
বেলা যাবে আঁধার হবে, একা ব’সে হৃদয় ভ’রে
আমার বেদনখানি আমি রেখে দেব মধুর ক’রে।
বিদায়-বাঁশির করুণ রবে
সঁঝের গগন মগন হবে,
চোখের জলে দুখের শোভা নবীন ক’রে দেব রাখি।।
তুমি তো সেই যাবেই চ’লে কিছু তো না রবে বাকি
- Sub Title: আমায় ব্যথা দিয়ে গেলে জেগে রবে সেই কথা কি
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: রবীন্দ্র সঙ্গীত
- Hits: 9
সম্পর্কিত আরো তথ্য
বাউল গান এর নতুন প্রবন্ধ
মারহাবা সৈয়দে মক্কি মদনি
- Sub Title: বাদশারও বাদশাহ নবিদের রাজা নবী
প্রাণনাথ কই রইল গো
- Sub Title: রজনী হইল প্রভাত
তোমার ফুলের মতন মন
- Sub Title: ফুলের মতো সইতে নারে একটু অযতন
সূর্যের আগম পায় যে-জনা
- Sub Title: নিগুমেতে উঠছে আগম সেই পেয়েছে নবির বেনা
ও বলি নিবেদন কৃষ্ণ আনি দেখাব
- Sub Title: সদ্ উপায়ে আন ত্বরা কইরো না গো প্ৰবঞ্চন
বিনা দোষে দোষী রে শ্যাম
- Sub Title: তুমি বানাইলে আমারে
বুঝেছি বুঝেছি সখা, ভেঙেছে প্রণয়
- Sub Title: ও মিছে আদর তবে না করিলে নয়?
নাগর জিজ্ঞাসি তোমারে
- Sub Title: কহ তোমার মানের কথা ভালবাসো করে
সখী শুন গো ললিতে
- Sub Title: পরান আমার উচাটন গো কালার বাঁশির সুরেতে
বাঁশির ধ্বনি কৰ্ণে বর্তনি গৃহে রইতে পারি না আর
- Sub Title: মধুর মধুর মধুর ধ্বনি মধুর মধুর যায় শুনা
সাহারাতে আঁধারেতে, উদিত ইসলাম রবি
- Sub Title: নুরে আলা গুলে লালা সারে আলমের নবি
বাংলা
English 
Comments