সাধের কাননে মোর রোপণ করিয়াছিনু
একটি লতিকা, সখী, অতিশয় যতনে।
প্রতিদিন দেখিতাম কেমন সুন্দর ফুলফুটিয়াছে শত শত হাসি-হাসি আননে।
প্রতিদিন সযতনে ঢালিয়া দিতাম জল,
প্রতিদিন ফুল তুলে গাঁথিতাম মালিকা।
সোনার লতাটি আহা বন করেছিল আলো-
সে লতা ছিঁড়িতে আছে নিরদয় বালিকা?
কেমন বনের মাঝে আছিল মনের সুখে
গাঁঠে গাঁঠে শিরে শিরে জড়াইয়া পাদপে।
প্রেমের সে আলিঙ্গনে স্নিগ্ধ রেখেছিল তারে
কোমল পল্লবদলে নিবারিয়া আতপে।
এতদিন ফুলে ফুলে ছিল ঢলোঢলো মুখ,
শুকায়ে গিয়াছে আজি সেই মোর লতিকা।
ছিন্ন অবশেষটুকু এখনো জড়ানো বুকে-
এ লতা ছিঁড়িতে আছে নিরদয় বালিকা?।
সাধের কাননে মোর রোপণ করিয়াছিনু
- Sub Title: একটি লতিকা সখী অতিশয় যতনে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: রবীন্দ্র সঙ্গীত
- Hits: 57
সম্পর্কিত আরো তথ্য
রবীন্দ্র সঙ্গীত এর নতুন প্রবন্ধ
মধুর বসন্ত এসেছে মধুর মিলন ঘটাতে
- Sub Title: মধুর মলয়সমীরে মধুর মিলন রটাতে
দুজনে দেখা হল মধুযামিনী রে
- Sub Title: কেন কথা কহিল না চলিয়া গেল ধীরে
সতিমির রজনী
- Sub Title: শূন্য নিকুঞ্জ অরণ্য!
ওগো দয়াময়ী চোর, এত দয়া মনে তোর
- Sub Title: বড়ো দয়া ক’রে কণ্ঠে আমার জড়াও মায়ার ডোর
এবার ভাসিয়ে দিতে হবে আমার এই তরী
- Sub Title: তীরে ব’সে যায় যে বেলা মরি গো মরি
বিদায় নিয়ে গিয়েছিলেম বারে বারে
- Sub Title: ভেবেছিলেম ফিরব না রে
প্রভু, এলেম কোথায়
- Sub Title: কখন বরষ গেল জীবন বহে গেল-
আজি মেঘ কেটে গেছে সকালবেলায়
- Sub Title: এসো এসো এসো তোমার হাসিমুখে
আজি মম মন চাহে জীবনবন্ধুরে
- Sub Title: সেই জনমে মরণে নিত্যসঙ্গী নিশিদিন সুখে শোকে-
হম সখি দারিদ নারী
- Sub Title: জনম অবধি হম পীরিতি করনু
আজি শুভ দিনে পিতার ভবনে
- Sub Title: চলো চলো চলো ভাই
সজনি গো, শাঙন গগনে
- Sub Title: শাঙন গগনে ঘোর ঘনঘটা
বাংলা
English 