আন্মনা, আন্মনা,
তোমার কাছে আমার বাণীর মাল্যখানি আনব না।।
বার্তা আমার ব্যর্থ হবে, সত্য আমার বুঝবে কবে,তোমারো মন জানব না,
আন্মনা, আন্মনা।।লগ্ন যদি হয় অনুকূল মৌনমধুর সাঁঝে,
নয়ন তোমার মগ্ন যখন ম্লান আলোর মাঝে,
দেব তোমায় শান্ত সুরের সান্ত্বনা।।ছন্দে গাঁথা বাণী তখন পড়ব তোমার কানে
মন্দ মৃদুল তানে,
ঝিল্লি যেমন শালের বনে নিদ্রানীরব রাতে
অন্ধকারের জপের মালায় একটানা সুর গাঁথে,
একলা তোমার বিজন প্রাণের প্রাঙ্গণে
প্রান্তে বসে একমনে
এঁকে যাব আমার গানের আল্পনা,
আন্মনা, আন্মনা।।
আন্মনা আন্মনা
- Sub Title: তোমার কাছে আমার বাণীর মাল্যখানি আনব না
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: রবীন্দ্র সঙ্গীত
- Hits: 76
সম্পর্কিত আরো তথ্য
রবীন্দ্র সঙ্গীত এর নতুন প্রবন্ধ
দুয়ারে বসে আছি প্রভু, সারা বেলা
- Sub Title: সংসারে কী আছে হে হৃদয় না পূরে-
মম অন্তর উদাসে
- Sub Title: পল্লবমর্মরে কোন্ চঞ্চল বাতাসে
বঁধু, মিছে রাগ কোরো না, কোরো না
- Sub Title: মম মন বুঝে দেখে মনে মনে- মনে রেখো কোরো করুণা
আকাশভরা সূর্য-তারা
- Sub Title: তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান
সহসা ডালপালা তোর উতলা যে
- Sub Title: কারে তুই দেখতে পেলি আকাশ-মাঝে জানি না যে
খরবায়ু বয় বেগে, চারি দিক ছায় মেখে
- Sub Title: ওগো নেয়ে নাওখানি বাইয়ো
মনোমন্দিরসুন্দরী! মণিমঞ্জীর গুঞ্জরি
- Sub Title: স্খলদঞ্চলা চলচঞ্চলা! অয়ি মঞ্জুলা মুঞ্জরী!
আবার মোরে পাগল করে দিবে কে
- Sub Title: হৃদয় যেন পাষাণ-হেন বিরাগ-ভরা বিবেকে
ফাগুনের পূর্ণিমা এল কার লিপি হাতে
- Sub Title: বাণী তার বুঝি না রে ভরে মন বেদনাতে
আজি যত তারা তব আকাশে
- Sub Title: সবে মোর প্রাণ ভরি প্রকাশে
বুঝেছি বুঝেছি সখা, ভেঙেছে প্রণয়
- Sub Title: ও মিছে আদর তবে না করিলে নয়?
স্বপন-লোকের বিদেশিনী কে যেন এলে কে
- Sub Title: কোন্ ভুলে-যাওয়া বসন্ত থেকে
বাংলা
English 