“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

গহন কুসুমকুঞ্জ-মাঝে মৃদুল মধুর বংশি বাজে
গহন কুসুমকুঞ্জ-মাঝে মৃদুল মধুর বংশি বাজে
  • Sub Title: বিসরি ত্রাস লোকলাজে সজনি আও আও লো

গহন কুসুমকুঞ্জ-মাঝে মৃদুল মধুর বংশি বাজে,
বিসরি ত্রাস লোকলাজে সজনি, আও আও লো।।
পিনহ চারু নীল বাস, হৃদয়ে প্রণয়কুসুমরাশ,

হরিণনেত্রে বিমল হাস, কুঞ্জবনমে আও লো।।
ঢালে কুসুম সুরভভার, ঢালে বিহগসুরবসার,
ঢালে ইন্দু অমৃতধার বিমল রজতভাতি রে।
মন্দ মন্দ ভৃঙ্গ গুঞ্জে, অযুত কুসুম কুঞ্জে কুঞ্জে
ফুটল সজনি, পুঞ্জে পুঞ্জে বকুল যূথি জাতি রে।।
দেখ, লো সখি, শ্যামরায় নয়নে প্রেম উথল যায়-
মধুর বদন অমৃতসদন চন্দ্রমায় নিন্দিছে।
আও আও সজনিবৃন্দ, হেরব সখি শ্রীগোবিন্দ-
শ্যামকো পদারবিন্দ ভানুসিংহ বন্দিছে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

শুন মাইয়ার পরিচয়
শুন মাইয়ার পরিচয়

শুন মাইয়ার পরিচয়

  • Sub Title: অনন্ত মাইয়া দেখ চাইয়া এক মাইয়া সৃষ্টি প্ৰলয় চি
গৌর বরণ কে গো সন্ন্যাসীর বেশে
গৌর বরণ কে গো সন্ন্যাসীর বেশে

গৌর বরণ কে গো সন্ন্যাসীর বেশে

  • Sub Title: শ্যামল বিজুলী রেখা শিরেতে যায় যে দেখা গো
কে তাহারে চিনতে পারে
কে তাহারে চিনতে পারে

কে তাহারে চিনতে পারে

  • Sub Title: এসে মদীনায় তরিক জানায় এ সংসারে

মাঝিরে তোর নৌকার ঢেউ লাগিয়ারে

  • Sub Title: মাঝিরে তোর নৌকার ঢেউ লাগিয়ারে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন