“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

শুন সখি বাজত বাঁশি
শুন সখি বাজত বাঁশি
  • Sub Title: গভীর রজনী উজল কুঞ্জপথ

শুন সখি বাজত বশি।
গভীর রজনী, উজল কুঞ্জপথ,
চাঁদম ডারত হাসি।

দক্ষিণ পবনে কম্পিত তরুগণ,
স্তম্ভিত যমুনা বারি,
কুসুম সুবাস উদাস ভইল, সখি,
উদাস হৃদয় হমারি।
বিগলিত মরম, চরণ খলিত গতি,
সরম ভরম গয়ি দূর,
নয়ন বারি-ভর, গরগর অন্তর,
হৃদয় পুলক-পরিপূর।
কহ সখি, কহ সখি, মিনতি রাখ সখি,
সো কি হমারই শ্যাম।
মধুর কাননে মধুর বাঁশরী
বজায় হমারি নাম!
কত কত যুগ সখি পুণ্য করমু হম,
দেবত করমু ধেয়ান,
তবত মিলল সখি শ্যাম রতন মম,
শ্যাম হমারই প্রাণ।
শ্যাম রে- –
শুনত শুনত তব মোহন বাঁশি
জপত জপত তব নামে,
সাধ ভইল ময় দেহ ডুবায়ব
চাঁদ-উজল যমুনামে!
“চলহ তুরিত গতি শ্যাম চকিত অতি,
ধরহ সখীজন হাত,
নীদ-মগন মহী, ভয় ডর কছু নহি,
ভানু চলে তব সাথ।”

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

কালায় রাধাকে ভাবিয়া মনে
কালায় রাধাকে ভাবিয়া মনে

কালায় রাধাকে ভাবিয়া মনে

  • Sub Title: ডাকে মনোসাধে আয় গৌ রাধে তোর লাগি মোর কাঁদে প্রাণে
কুলের বৌ হয়ে মন আর কতদিন
কুলের বৌ হয়ে মন আর কতদিন

কুলের বৌ হয়ে মন আর কতদিন

  • Sub Title: ঘোমটা খুলে চল নারে যাই সাধ-বাজারে
ওলো শেফালি, ওলো শেফালি
ওলো শেফালি, ওলো শেফালি

ওলো শেফালি, ওলো শেফালি

  • Sub Title: আমার সবুজ ছায়ার প্রদোষে তুই জ্বালিস দীপালি
সরোবরে আসন করে রয়েছে আনন্দময়
সরোবরে আসন করে রয়েছে আনন্দময়

সরোবরে আসন করে রয়েছে আনন্দময়

  • Sub Title: জীবন শূন্য সভায় মান্য স্বয়ং ব্রহ্মা তার মাথায়

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন