উজ্জ্বল করো হে আজি এ আনন্দরাতি
বিকাশিয়া তোমার আনন্দমুখভাতি।
সভা-মাঝে তুমি আজ বিরাজো হে রাজরাজ,আনন্দে রেখেছি তব সিংহাসন পাতি।।
সুন্দর করো, হে প্রভু, জীবন যৌবন
তোমারি মাধুরীসুধা করি বরিষন।
লহো তুমি লহো তুলে তোমারি চরণমূলে
নবীন মিলনমালা প্রেমসূত্রে গাঁথি।।
মঙ্গল করো হে, আজি মঙ্গলবন্ধন
তব শুভ আশীর্বাদ করি বিতরণ।
বরিষ হে ধ্রুবতারা, কল্যাণকিরণধারা-
দুর্দিনে সুদিনে তুমি থাকো চিরসাথি।।
উজ্জ্বল করো হে আজি এ আনন্দরাতি
- Sub Title: বিকাশিয়া তোমার আনন্দমুখভাতি
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: রবীন্দ্র সঙ্গীত
- Hits: 54
সম্পর্কিত আরো তথ্য
রবীন্দ্র সঙ্গীত এর নতুন প্রবন্ধ
নাই ভয়, নাই ভয়, নাই রে
- Sub Title: থাক্ পড়ে থাক্ ভয় বাইরে
হে নূতন, দেখা দিক আর-বার
- Sub Title: দেখা দিক আর-বার জন্মের প্রথম শুভক্ষণ
আমার জীর্ণ পাতা যাবার বেলায় বারে বারে
- Sub Title: ডাক দিয়ে যায় নতুন পাতার দ্বারে দ্বারে
ওই মহামানব আসে
- Sub Title: দিকে দিকে রোমাঞ্চ লাগে
তুমি কি কেবলই ছবি, শুধু পটে লিখা
- Sub Title: ওই-যে সুদূর নীহারিকা
আমাকে যে বাঁধবে ধরে, এই হবে যার সাধন
- Sub Title: সে কি অমনি হবে
তোমার বাস কোথা যে, পথিক ওগো
- Sub Title: তুমি হৃদয়-পূর্ণ-করা ওগো তুমিই সর্বনেশে
আমার বনে বনে ধরল মুকুল
- Sub Title: বহে মনে মনে দক্ষিণহাওয়া
আজি প্রণমি তোমারে
- Sub Title: তুমি আমার নয়নে নয়ন রেখো অন্তরমাঝে
চির-পুরানো চাঁদ
- Sub Title: চিরদিবস এমনি থেকো আমার এই সাধ
আয় তোরা আয় আয় গো
- Sub Title: গাবার বেলা যায় পাছে তোর যায় গো
বাংলা
English 