তুমি উষার সোনার বিন্দু প্রাণের সিন্ধুকূলে,
শরৎ-প্রাতের প্রথম শিশির প্রথম শিউলিফুলে।।
আকাশপারের ইন্দ্রধনু ধরার পারে নোওয়া,নন্দনেরই নন্দিনী গো চন্দ্রলেখায় ছোঁওয়া,
প্রতিপদে চাঁদের স্বপন শুভ্র মেঘে ছোঁওয়া-
স্বর্গলোকের গোপন কথা মর্তে এলে ভুলে।।
তুমি কবির ধেয়ান-ছবি পূর্বজনম-স্মৃতি,
তুমি আমার কুড়িয়ে পাওয়া হারিয়ে-যাওয়া গীতি।
যে কথাটি যায় না বলা রইলে চুপে চুপে,
তুমি আমার মুক্তি হয়ে এলে বাঁধনরূপে-
অমল আলোর কমলবনে ডাকলে দুয়ার খুলে।।
তুমি উষার সোনার বিন্দু প্রাণের সিন্ধুকূলে
- Sub Title: শরৎ-প্রাতের প্রথম শিশির প্রথম শিউলিফুলে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: রবীন্দ্র সঙ্গীত
- Hits: 56
সম্পর্কিত আরো তথ্য
রবীন্দ্র সঙ্গীত এর নতুন প্রবন্ধ
হা সখী, ও আদরে আরো বাড়ে মনোব্যথা
- Sub Title: ভালো যদি নাহি বাসে কেন তবে কহে প্রণয়ের কথা
তরী আমার হঠাৎ ডুবে যায়
- Sub Title: কোন্খানে রে কোন্ পাষাণের ঘায়
দেখলো সজনী চাঁদনি রজনী
- Sub Title: সমুজল যমুনা গাওত গান
তাহার প্রেমে কে ডুবে আছে
- Sub Title: চাহে না সে তুচ্ছ সুখ ধন মান-
সোনার পিঞ্জর ভাঙিয়ে আমার
- Sub Title: সে যে হেথা গান গাহে না! সে যে মোরে আর চাহে না!
আজি বহিছে বসন্তপবন সুমন্দ তোমারি
- Sub Title: কত আকুল প্রাণ আজি গাহিছে গান চাহে তোমারি পানে আনন্দে হে
আমা-তরে অকারণে
- Sub Title: আমা-তরে অকারণে ওগো পিতা ভেবো না
প্রেম এসেছিল নিঃশব্দচরণে
- Sub Title: তাই স্বপ্ন মনে হল তারে
আজি কোন্ সুরে বাঁধিব দিন-অবসান-বেলারে
- Sub Title: দীর্ঘ ধূসর অবকাশে সঙ্গীজনবিহীন শূন্য ভবনে-
ও তো আর ফিরবে না রে, ফিরবে না আর
- Sub Title: ঝড়ের মুখে ভাসল তরী-
কোথায় ফিরিস পরম শেষের অন্বেষণে
- Sub Title: অশেষ হয়ে সেই তো আছে এই ভুবনে
কবরীতে ফুল শুকালো
- Sub Title: কাননের ফুল ফুটল বনে
বাংলা
English 