(আমি) শ্রাবণ-আকাশে ওই দিয়েছি পাতি
মম জল-ছলোছলো আঁখি মেঘে মেঘে।।
বিরহদিগন্ত পারায়ে সারারাতিঅনিমেষে আছে জেগে মেঘে মেঘে।।
(বিরহের পরপারে খুঁজিছে আকুল আঁখি
মিলনপ্রতিমাখানি- খুঁজিছে।)
যে গিয়েছে দেখার বাহিরে
আছে তারি উদ্দেশে চাহি রে।
স্বপ্নে উড়িছে তারি কেশরাশি
পুরব-পবন-বেগে মেঘে মেঘে।।
(কেশের পরশ তার পাই রে
পুরব-পবন-বেগে মেঘে মেঘে।)
শ্যামল তমালবনে
যে পথে সে চলে গিয়েছিল বিদায়গোধুলিখনে
বেদনা জড়ায়ে আছে তারি ঘাসে-
(তার না-বলা কথার বেদনা বাজে গো-
চলার পথে পথে বাজে গো।)
কাঁপে নিশ্বাসে-
সেই বারে বারে ফিরে ফিরে চাওয়া
ছায়ায় রয়েছে লেগে মেঘে মেঘে।।এই গানের সাথে ৪৬৭ পৃষ্ঠার গানের সাদৃশ্য থাকলেও বাক্য বিন্যাসে ভিন্নতা রয়েছে।।
আমি শ্রাবণ-আকাশে ওই দিয়েছি পাতি
- Sub Title: মম জল-ছলোছলো আঁখি মেঘে মেঘে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: রবীন্দ্র সঙ্গীত
- Hits: 13
সম্পর্কিত আরো তথ্য
বাউল গান এর নতুন প্রবন্ধ
বসন্ত আওল রে
- Sub Title: মধুকর গুন গুন অমুয়ামঞ্জরী
জান্নাতের ফুল ফুটল এসে
- Sub Title: মরুর বুকে সাহারায়
বাসর শয্যা কেনো সাজাইলাম গো
- Sub Title: সখী গো- বড় আশা ছিলো মনে মিশিব প্রাণবন্ধুর সনে
কৃষ্ণ পদ্মেরই কথা কর রে দিশে
- Sub Title: রাধা-কান্তি পদ্মের উদয় হয় মাসে মাসে
জীব মলে জীব যায় কোনখানে
- Sub Title: ঈশ্বরের ঘরবাড়ি যদি নাই দেহভুবনে
ব্রজলীলা সাঙ্গ দিয়া যাই গো শ্ৰীমতী রাই
- Sub Title: তোমার প্রেমে বাঁধা আছে শ্যাম নাগর কানাই
আমার নিত্যি জলে যাইতে হয়
- Sub Title: জল ভরা তো সহজ ব্যাপার নয়
আগে শরিয়ত জান বুদ্ধি শান্ত করে
- Sub Title: রোজা আর নামাজ
সই ভালো করে বিনোদ বেণি বাঁধিয়া দে
- Sub Title: মোর বঁধু যেন বাঁধা থাকে বিনুনি-ফাঁদে
হীরা মানিক জহুরা কোটিময়
- Sub Title: সে চাঁদ লক্ষ যোজন ফাঁকে রয়
বাংলা
English 
Comments