বিশ্বরাজালয়ে বিশ্ববীণা বাজিছে।
স্থলে জলে নভতলে বনে উপবনে
নদীনদে গিরি-গুহা-পারাবারেনিত্য জাগে সরস সঙ্গীতমধুরিমা, নিত্য নৃত্যরসভঙ্গিমা।।
নববসন্তে নব আনন্দ- উৎসব নব-
অতি মঞ্জুল, অতি মঞ্জুল, শুনি মঞ্জুল গুঞ্জন কুঞ্জে;
শুনি রে শুনি মর্মর পল্লবপুঞ্জে;
পিককূজনপুষ্পবনে বিজনে।
তব স্নিগ্ধসুশোভন লোচনলোভন শ্যামসভাতলমাঝে
কলগীত সুললিত বাজে।
তোমার নিশ্বাসসুখপরশে উচ্ছ্বাসহরষে
পল্লবিত, মঞ্জরিত, গুঞ্জরিত, উল্লসিত সুন্দর ধরা।
দিকে দিকে তব বাণী- নব নব তব গাথা- অবিরল রসধারা।।
বিশ্বরাজালয়ে বিশ্ববীণা বাজিছে
- Sub Title: স্থলে জলে নভতলে বনে উপবনে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: রবীন্দ্র সঙ্গীত
- Hits: 13
সম্পর্কিত আরো তথ্য
বাউল গান এর নতুন প্রবন্ধ
ওই সাগরের ঢেউয়ে ঢেউয়ে বাজল ভেরী
- Sub Title: কখন্ আমার খুলবে দুয়ার- নাইকো দেরি নাইকো দেরি
আছে ভাবের তালা যে ঘরে
- Sub Title: সেই ঘরে সাঁই বাস করে
চিঠি দিয়া শ্রীরাধিকায় পাঠাইছইন মোরে
- Sub Title: শোন শ্যাম গুণধাম নিতে রে তোমারে
এবারের দুর্ভিক্ষের আগুন লাগল কলিজায় রে
- Sub Title: প্রাণী যায় প্রাণী যায় রে
আকাশ এতো মেঘলা
- Sub Title: যেও নাকো একলা
তারে দেহে গো আনি
- Sub Title: ওই রে ফুরায় বুঝি অন্তিম যামিনী
এসেছিনু দ্বারে তব শ্রাবণরাতে
- Sub Title: প্রদীপ নিভালে কেন অঞ্চলঘাতে
চন্দ্র সূর্য মলিন হলো
- Sub Title: সারেজাহান কেঁদে উঠল
আ য় আ য় আয় আমাদের অঙ্গনে অতিথি বালক তরুদল
- Sub Title: মানবের স্নেহসঙ্গ নে চল্ আমাদের ঘরে চল্
নামে রসিক নাম ধরিয়ে
- Sub Title: মন, বেড়াও জগৎ মাতিয়ে
মন চোরা তুই হরি আছো
- Sub Title: দিশা পাই না কেমনে ধরি মন চোরা তুই হরি ধু
বাংলা
English 
Comments