“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কে জানিত তুমি ডাকিবে আমারে, ছিলাম নিদ্রামগন
কে জানিত তুমি ডাকিবে আমারে, ছিলাম নিদ্রামগন
  • Sub Title: সংসার মোরে মহামোহঘরে ছিল সদা ঘিরে সঘন

কে জানিত তুমি ডাকিবে আমারে, ছিলাম নিদ্রামগন।
সংসার মোরে মহামোহঘরে ছিল সদা ঘিরে সঘন।
(ঘিরে ছিল, ঘিরেছিল হে আমায়-

মোহঘোরে- মহামোহে।)
আপনার হাতে দিবে যে বেদনা, ভাসাবে নয়নজলে,
কে জানিত হবে আমার এমন শুভদিন শুভলগন।
(জানি নে, জানি নে হে, আমি স্বপনে-
আমার এমন ভাগ্য হবে আমি জানি নে, জানি নে হে।)
জানি না কখন্ করুণা-অরুণ উঠিল উদয়াচলে,
দেখিতে দেখিতে কিরণে পূরিল আমার হৃদয়গগন।
(আমার হৃদয়গগন পূরিল তোমার চরণকিরণে-
তোমার করুণা-অরুণে।)
তোমার অমৃতসাগর হইতে বন্যা আসিল কবে-
হৃদয়ে বাহিরে যত বাঁধ ছিল কখন হইল ভগন।
সুবাতাস তুমি আপনি দিয়েছ, পরানে দিয়েছ আশা-
আমার জীবনতরণী হইবে তোমার চরণে মগন।
(তোমার চরণে গিয়ে লাগিবে আমার জীবনতরণী-
অভয়চরণে গিয়ে লাগিবে।)

এই গানের সাথে ১৯৬ পৃষ্ঠার গানের সাদৃশ্য রয়েছে তবে শব্দের ভিন্নতা রয়েছে।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

পউষ এলো গো
পউষ এলো গো

পউষ এলো গো

  • Sub Title: পউষ এলো অশ্রু-পাথার হিম পারাবার পারায়ে
ঐ নাকি রে শ্ৰীবৃন্দাবন অরে ভাই নিতাই
ঐ নাকি রে শ্ৰীবৃন্দাবন অরে ভাই নিতাই

ঐ নাকি রে শ্ৰীবৃন্দাবন অরে ভাই নিতাই

  • Sub Title: ঐ যে গোবর্ধন গিরিরে অ নিতাই মনে মনে ভাবি তাই চি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন