“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আজি এই গন্ধবিধুর সমীরণে
আজি এই গন্ধবিধুর সমীরণে
  • Sub Title: কার সন্ধানে ফিরি বনে বনে

আজি এই গন্ধবিধুর সমীরণে
কার সন্ধানে ফিরি বনে বনে।।
আজি ক্ষুব্ধ নীলাম্বরমাঝে একি চঞ্চল ক্রন্দন বাজে।

সুদূর দিগন্তের সকরুণ সঙ্গীত লাগে মোর চিন্তায় কাজে-
আমি খুঁজি কারে অন্তরে মনে গন্ধবিধুর সমীরণে।।
ওগো, জানি না কী নন্দনরাগে
সুখে উৎসুক যৌবন জাগে।
আজি আম্রমুকুলসৌগন্ধে, নব পল্লবমর্মরছন্দে,
চন্দ্রকিরণসুধাসিঞ্চিত অম্বরে অশ্রুসরস মহানন্দে,
আমি পুলকিত কার পরশনে গন্ধবিধুর সমীরণে।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

রবীন্দ্র সঙ্গীত এর নতুন প্রবন্ধ

একবার তোরা মা বলিয়া ডাক
একবার তোরা মা বলিয়া ডাক

একবার তোরা মা বলিয়া ডাক

  • Sub Title: হিমাদ্রিপাষাণ কেঁদে গলে যাক- মুখ তুলে আজি চাহো রে
পুরাতনকে বিদায় দিলে না যে ওগো নবীন রাজা
পুরাতনকে বিদায় দিলে না যে ওগো নবীন রাজা

পুরাতনকে বিদায় দিলে না যে ওগো নবীন রাজা

  • Sub Title: শুধু বাঁশি তোমার বাজালে তার পরান-মাঝে ওগো নবীন রাজা

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন