“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আমি সংসারে মন দিয়েছি, তুমি আপনি সে মন নিয়েছ
আমি সংসারে মন দিয়েছি, তুমি আপনি সে মন নিয়েছ
  • Sub Title: আমি সুখ ব’লে দুখ চেয়েছিনু তুমি দুখ ব’লে সুখ দিয়েছ

আমি সংসারে মন দিয়েছিনু, তুমি আপনি সে মন নিয়েছ।
আমি সুখ ব’লে দুখ চেয়েছিনু, তুমি দুখ ব’লে সুখ দিয়েছ।
হৃদয় যাহার শতখানে ছিল শত স্বার্থের সাধনে

তাহারে কেমনে কুড়ায়ে আনিলে, বাঁধিলে ভক্তিবাঁধনে।
(কুড়ায়ে এনে, শতখান হতে কুড়ায়ে এনে,
ধুলা হতে তারে কুড়ায়ে এনে।)
সুখ সুখ ক’রে দ্বারে দ্বারে মোরে কত দিকে কত খোঁজালে,
তুমি যে আমার কত আপনার এবার সে কথা বোঝালে।
(বুঝায়ে দিলে, হৃদয়ে আসি বুঝায়ে দিলে,
তুমি কে হও আমার বুঝায়ে দিলে।)
করুণা তোমার কোন্ পথ দিয়ে কোথা নিয়ে যায় কাহারে,
সহসা দেখিনু নয়ন মেলিয়ে- এনেছ তোমারি দুয়ারে।
(আমি না জানিতে, কোথা দিয়ে আমায় এনেছ
আমি না জানিতে।)

এই গানের সাথে ১৩৯ পৃষ্ঠার গানের সাদৃশ্য রয়েছে তবে শব্দের ভিন্নতা রয়েছে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

শ্যামকালিয়া আইনে দেখা
শ্যামকালিয়া আইনে দেখা

শ্যামকালিয়া আইনে দেখা

  • Sub Title: শুধু মুখের কথায় প্ৰেম করিলাম নয়নে না হল দেখা
পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে
পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে

পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে

  • Sub Title: ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে মরি হা য় হা য় হায়
ও মন জ্বালাও গুরু জ্ঞানের বাতি
ও মন জ্বালাও গুরু জ্ঞানের বাতি

ও মন জ্বালাও গুরু জ্ঞানের বাতি

  • Sub Title: অজ্ঞানকে দেও আহুতি ভব বন্ধন হবে মুক্তি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন