যে ভালোবাসুক সে ভালোবাসুক সজনি লো, আমরা কে!
দীনহীন এই হৃদয় মোদের কাছেও কি কেহ ডাকে।।
তবে কেন বলো ভেবে মরি মোরা কে কাহারে ভালোবাসে!আমাদের কিবা আসে যায় বলো কেবা কাঁদে কেবা হাসে!
আমাদের মন কেহই চাহে না, তবে মনখানি লুকানো থাক-
প্রাণের ভিতরে ঢাকিয়া রাখ্।।
যদি, সখী, কেহ ভুলে মনখানি লয় তুলে,
উলটি-পালটি ক্ষণেক ধরিয়া পরখ করিয়া দেখিতে চায়,
তখনি ধূলিতে ছুঁড়িয়া ফেলিবে নিদারুণ উপেখায়।
কাজ কী লো, মন লুকানো থাক, প্রাণের ভিতরে ঢাকিয়া রাখ্-
হাসিয়া খেলিয়া ভাবনা ভুলিয়া হরষে প্রমোদে মাতিয়া থাক্।।
যে ভালোবাসুক সে ভালোবাসুক সজনি লো
- Sub Title: দীনহীন এই হৃদয় মোদের কাছেও কি কেহ ডাকে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: রবীন্দ্র সঙ্গীত
- Hits: 64
সম্পর্কিত আরো তথ্য
রবীন্দ্র সঙ্গীত এর নতুন প্রবন্ধ
মন মোর মেঘের সঙ্গী
- Sub Title: উড়ে চলে দিগ্দিগন্তের পানে
কেন পান্থ, এ চঞ্চল
- Sub Title: কোন্ শূন্য হতে এল কার বারতা
আজু, সখি, মুহু মুহু গাহে পিক কুহু কুহু
- Sub Title: কুঞ্জবনে দুঁহু দুঁহু দোঁহার পানে চায়
সকাল বেলার কুঁড়ি আমার বিকালে যায় টুটে
- Sub Title: মাঝখানে হায় হয় নি দেখা উঠল যখন ফুটে
ভুলে ভুলে আজ ভুলময়
- Sub Title: ভুলের লতায় বাতাসের ভুলে
আমি সংসারে মন দিয়েছি, তুমি আপনি সে মন নিয়েছ
- Sub Title: আমি সুখ ব’লে দুখ চেয়েছিনু তুমি দুখ ব’লে সুখ দিয়েছ
সমুখে শান্তিপারাবার
- Sub Title: ভাসাও তরণী হে কর্ণধার
আপনহারা মাতোয়ারা আছি তোমার
- Sub Title: ওগো সাকী দেবে না কি পেয়ালা মোর ভ’রে ভ’রে
আধাঁর রজনী পোহালো জগত পূরিল পুলকে
- Sub Title: বিমল প্রভাতকিরণে মিলিল দ্যুলোক ভূলোকে
এসো এসো এসো প্রাণের উৎসবে
- Sub Title: দক্ষিণবায়ুর বেণুরবে
চরণরেখা তব যে পথে দিলে লেখি
- Sub Title: চিহ্ন আজি তারি আপনি ঘুচালে কি
আমরা বসব তোমার সনে
- Sub Title: তোমার শরিক হব রাজার রাজা
বাংলা
English 