তুমি কাছে নাই ব’লে হেরো, সখা, তাই
‘আমি বড়ো’ ‘আমি বড়ো’ বলিছে সবাই।
(সবাই বড় হল হে।সবার বড়ো কাছে নেই ব’লে সবাই বড়ো হল হে।
তোমায় দেখি নে ব’লে তোমায় পাই নে ব’লে,
সবাই বড়ো হল হে।)
নাথ, তুমি একবার এসো হাসিমুখে,
এরা ম্লান হয়ে যাক তোমার সম্মুখে
(লাজে ম্লান হোক হে।
আমারে যারা ভুলায়েছিল লাজে ম্লান হোক হে।
তোমারে যারা ঢেকেছিল লাজে ম্লান হোক হে।)
কোথা তব প্রেমমুখ, বিশ্ব-ঘেরা হাসি-
আমারে তোমার মাঝে করো গো উদাসী।
(উদাস করো হে, তোমার প্রেমে-
তোমার মধুর রূপে উদাস করো হে।)
ক্ষুদ্র আমি করিতেছে বড়ো অহঙ্কার-
ভাঙো ভাঙা ভাঙো, নাথ, অভিমান তার।
(অভিমান চূর্ণ করো হে।
তোমার পদতলে মান চূর্ণ করো হে-
পদানত ক’রে মান চুর্ণ করো হে।)
তুমি কাছে নাই ব’লে হেরো, সখা, তাই
- Sub Title: ‘আমি বড়ো’ ‘আমি বড়ো’ বলিছে সবাই
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: রবীন্দ্র সঙ্গীত
- Hits: 8
সম্পর্কিত আরো তথ্য
বাউল গান এর নতুন প্রবন্ধ
আজি বরিষনমুখরিত শ্রাবণরাতি
- Sub Title: স্মৃতিবেদনার মালা একেলা গাঁথি
নিদয়া হবে বলি আগেতে না জানি বন্ধু শ্যাম গুণমণি
- Sub Title: আমি তোমার তুমি আমার ভিন্ন নাই যে জানি
আসবে শ্যাম কালিয়া কুঞ্জ সাজাও গিয়া
- Sub Title: এগো কেন গো রাই কানতে আছ পাগলিনী হইয়া
বন-হরিণীরে তব বাঁকা আঁখির
- Sub Title: ওগো শিকারী মেরো না তীর
প্ৰেম করি মইলাম গো সই বিচ্ছেদের জ্বালায়
- Sub Title: সর্ব ঘটে রাজে কালা বাদী কেবল আমার দায়
শুন গো প্ৰাণসজনী কিঞ্চিৎ দুঃখ কাহিনী
- Sub Title: পিরিত বড় বিষম জ্বালা
কোথায় রইলায় কালিয়া শ্যাম পরার বশে
- Sub Title: যারে ভাবি রাত্ৰিদিনে সে থাকে তার রঙ্গরসে
বেসুর বীণায় ব্যথার সুরে
- Sub Title: পাষাণ-বুকে নিঝর হ’য়ে কাঁদ্ব গো
গৌর তুমি ঘোর কলির জীব তরাইতে
- Sub Title: নামামৃতে ভাসাইলা অবনী
কি অপরূপ লীলা দেখবি যদি আয়
- Sub Title: শ্যাম অঙ্গে রাইর অঙ্গ দিয়া রাই ধনী ঝুলায়
ত্ৰাহিমাং শ্ৰীকৃষ্ণ চৈতন্য দয়ালু হে
- Sub Title: অকূল ভব সাগরে ডুবিয়া মরিলু হে
আমরা যে শিশু অতি, অতিক্ষুদ্র মন
- Sub Title: পদে পদে হয় পিতা চরণস্খলন
বাংলা
English 
Comments