ঝাঁকড়া চুলের মেয়ের কথা কাউকে বলি নি,
কোন্ দেশে যে চলে গেছে সে চঞ্চলিনী।
সঙ্গী ছিল কুকুর কালু, বেশ ছিল তার আলুথালুআপনা-‘পরে অনাদরে ধুলায় মলিনী।।
হুটোপাটি ঝগড়াঝাটি ছিল নিষ্কারণেই।
দিঘির জলে গাছের ডালে গতি ক্ষণে-ক্ষণেই।
পাগলামি তার কানায় কানায় খেয়াল দিয়ে খেলা বানায়,
উচ্চহাসে কলভাষে কল’কলিনী।।দেখা হলে যখন-তখন বিনা অপরাধে
মুখভঙ্গী করত আমায় অপমানের ছাঁদে।
শাসন করতে যেমন ছুটি হঠাৎ দেখি ধুলায় লুটি
কাজল আঁখি চোখের জলে ছল’ছলিনী।।আমার সঙ্গে পঞ্চাশ বার জন্মশোধের আড়ি,
কথায় কথায় নিত্যকালের মতন ছাড়াছাড়ি।
ভাকলে তারে ‘পুঁট্লি’ ব’লে সাড়া দিত মর্জি হলে,
ঝগড়া-দিনের নাম ছিল তার স্বর্ণনলিনী।।
ঝাঁকড়া চুলের মেয়ের কথা
- Sub Title: কোন্ দেশে যে চলে গেছে সে চঞ্চলিনী
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: রবীন্দ্র সঙ্গীত
- Hits: 11
সম্পর্কিত আরো তথ্য
বাউল গান এর নতুন প্রবন্ধ
যেতে সাধ হয়রে কাশী কর্ম ফাঁসি বাঁধলো গলায়
- Sub Title: আর কতদিন ঘুরবো এমন নাগরদোলায়
জীবনের সাধ নাই গো সখী জীবনের সাধ নাই
- Sub Title: আমার দেহার মাঝে যে যন্ত্রণা করে বা দেখাই
আমি কী সুখে লো গৃহে রবো
- Sub Title: আমার শ্যাম হলো যদি যোগী ওলো সখি
বল রে সেই মনের মানুষ কোনজনা
- Sub Title: মা করে পতিভজনা মওলা তারে বলে মা
নদীয়া নগরে আজি মঙ্গল জুকার
- Sub Title: ভিক্ষার কারণে গেলা জননীর নিকট
বঁধুয়া, হিয়াপর আওরে
- Sub Title: মিঠি মিঠি হাসয়ি মৃদু মধু ভাষয়ি
আমার ঠাহর নাই গো মন-বেপারী
- Sub Title: এবার ত্রিধারায় বুঝি দোবে আমার তরী
হরির নাম কর সার, ওরে বদন
- Sub Title: ভাই বন্ধু স্ত্রীপুত্র সকলি অসার
প্রাণবন্ধু এলো না, বসন্ত গেল না
- Sub Title: কার মুখ চাইয়া থাকি বলো
ও ভাই রাখোনি খবর
- Sub Title: কুনো ব্যাঙের পেটের ভিতর
মধুর মিলন। হাসিতে মিলেছে হাসি, নয়নে নয়ন
- Sub Title: হাসিতে মিলেছে হাসি নয়নে নয়ন
বন্ধু আমার জীবনের জীবন না দেখিলে প্ৰাণ বন্ধুরে
- Sub Title: সদায় উচাট করে মন ধু
বাংলা
English 
Comments