শ্যাম রে, নিপট কঠিন মন তোর!
বিরহ সাথি করি দুঃখিনী রাধা রজনী করত হি ভোর।
একলি নিরল বিরল-‘পর বৈঠত, নিরখত যমুনা-পানে-বরখত অশ্রু, বচন নহি নিকসত, পরান থেহ ন মানে।
গহনতিমির নিশি, ঝিল্লিমুখর দিশি’ শূন্য কদমতরুমূলে
ভূমিশয়ন-‘পর আকুলকুন্তল রোদই আপন ভুলে।
মুগুধ মৃগীসম চমকি উঠই কভু পরিহরি সব গৃহকাজে,
চাহি শূন্য-‘পর কহে করুণস্বর- বাজে বাঁশরি বাজে।
নিঠুর শ্যাম রে, কৈসন অব তুঁহুঁ রহই দূর মথুরায়-
রয়ন নিদারুণ কৈসন যাপসি, কৈস দিবস তব যায়!
কৈস মিটাসি প্রেমপিপাসা, কঁহা বজাওসি বাঁশি!
পীতবাস তুঁহুঁ কথি রে ছোড়লি, কথি সো বঙ্কিম হাসি!
কনকহার অব পহিরলি কণ্ঠে, কথি ফেকলি বনমালা!
হৃদিকমলাসন শূন্য করলি রে, কনকাসন কর আলা!
এ দুখ চিরদিন রহল চিত্তমে, ভানু কহে- ছি ছি কালা!
ঝটিতি আও তুঁহুঁ হমারি সাথে, বিরহব্যাকুল বালা।
শ্যাম রে, নিপট কঠিন মন তোর
- Sub Title: বিরহ সাথি করি দুঃখিনী রাধা রজনী করত হি ভোর
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: রবীন্দ্র সঙ্গীত
- Hits: 18
সম্পর্কিত আরো তথ্য
বাউল গান এর নতুন প্রবন্ধ
মন-চোরা রে ধরবি যদি মন
- Sub Title: ফাঁদ পাত আজ ত্রিপীনে
আইনমাফিক নিরিখ্ দিতে ভাব কি
- Sub Title: কাল শমন এলে বলবি কি
নিশির স্বপনে শ্যামের রূপ লাগিয়াছে নয়নে
- Sub Title: চূড়ার উপর ময়ূর পাখা হেলাইছে পবনে ধু
গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ
- Sub Title: ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধূলায় রে
রঙমহলে সিদ কাটে সদাই বল কোথায় সে চোরের বাড়ি
- Sub Title: পেলে তারে কয়েদ করে পায়ে দিতাম মন-বেড়ি
বাঁকা রূপে নয়নে হেরিয়াছে
- Sub Title: শুধু দেহ থইয়া
রাস-মঞ্চোপরি দোলে মুরলীধারী
- Sub Title: নটবর সুন্দর শ্যাম
সখি কুঞ্জ সাজাও গো
- Sub Title: আজ আমার প্রাণনাথ আসিতে পারে
কার ভাবে এ ভাব হারে জীবন কানাই
- Sub Title: করে বাঁশি নাই, মাথে চূড়া নাই
আপনারে আপনি চিনিনে
- Sub Title: দিন দোনের পর যার নাম অধর
কি করি কোন পথে যাই
- Sub Title: দোটানাতে ভাবছি বসে
প্রাণবন্ধু কালিয়ার সোনা
- Sub Title: আর আমায় ভুলে যাইও না
বাংলা
English 
Comments