“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

শ্যাম রে, নিপট কঠিন মন তোর
শ্যাম রে, নিপট কঠিন মন তোর
  • Sub Title: রোয়ত রোয়ত সজনী রাধা

শ্যামরে, নিপট কঠিন মন তোর।
রোয়ত রোয়ত সজনী রাধা
রজনী করত স ভোর।

একলি বিরল কুটীরে বৈঠত
চাহত যমুনা পানে,-
ছল ছল নয়ন, বচন নহি নিকসত,
পরাণ থেহ ন মানে।
ঘোর গহন নিশি একলি রাধা
যায় কদম তরুমূলে,
ভূমি শয়ন পর আকুল কুন্তল,
কাঁদই আপন ভূলে।
সহসা চমকয়ি চায় সখী কভু
মগন যখন গৃহ কাজে-
ছূটি আসয়ি বোলে “শুনলো,
শ্যামক বাঁশরি বাজে।”
আনমনে সো অবলা বালা
বৈসয়ি গুরুজন মাঝে,
তুয়া নাম বঁধু লিখত ভূমি পর,
চমকি মুছই পুন লাজে।
নিঠুর শ্যামরে, কৈসে অব তুঁহুঁ
রহত দূর মথুরায়-
ঘোর রজনী কৈস গোঁয়ায়সি
কৈস দিবস তব যায়!
কৈস মিটাওসি প্রেম পিপাসা
কঁহা বজাওসি বাঁশি?
পীতবাস তুঁহু কথিরে ছোড়লি,
কথি সো বঙ্কিম হাসি?
কনক হার অব পহিরলি কণ্ঠে,
কথি ফেকলি বন মালা?
গোপী হৃদয় অঁধার করলিরে,
সিংহাসন কর আলা;
এ দুখ চিরদিন রহি গল মনমে,
ভানু কহে, ছি ছি কালা!
ঝটিতি আও তুহুঁ হমারি সাথে,
বিরহ ব্যাকুলা বালা।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

কই গো মাধবীলতা বল গো ললিতে
কই গো মাধবীলতা বল গো ললিতে

কই গো মাধবীলতা বল গো ললিতে

  • Sub Title: বন্ধু কোন বনে চড়াইয়াছে ধেনুগণ গো ললিতে
সবারে করি আহ্বান
সবারে করি আহ্বান

সবারে করি আহ্বান

  • Sub Title: এসো উৎসুকচিত্ত এসো আনন্দিত প্রাণ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন