আমরা না-গান-গাওয়ার দল রে, আমরা না-গলা-সাধার।
মোদের ভৈঁরোরাগে প্রভাতরবি রাগে মুখ-আঁধার।
আমাদের এই অমিল-কন্ঠ-সমবায়ের চোটেপাড়ার কুকুর সমস্বরে, ও ভাই, ভয়ে ফুক্রে ওঠে-
আমরা কেবল ভয়ে মরি ধুর্জটিদাদার।।মেঘমল্লার ধরি যদি ঘটে অনাবৃষ্টি,
ছাতিওয়ালার দোকান জুড়ে লাগে শনির দৃষ্টি।
আধখানা সুর যেমনি লাগাই বসন্তবাহারে
মলয়বায়ুর ধাত ফিরে যায়, তৎক্ষণাৎ আহা রে
সেই হাওয়াতে বিচ্ছেদতাপ পালায় শ্রীরাধার।।অমাবশ্যার রাত্রে যেমনি বেহাগ গাইতে বসা
কোকিলগুলোর লাগে দশম-দশা।
শুক্লকোজাগরী নিশায় জয়জয়ন্তী ধরি,
অমনি মরি মরি
রাহু-লাগার বেদন লাগে পূর্ণিমা-চাঁদার।।
আমরা না গান গাওয়ার দল রে
- Sub Title: মোদের ভৈঁরোরাগে প্রভাতরবি রাগে মুখ-আঁধার
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: রবীন্দ্র সঙ্গীত
- Hits: 8
সম্পর্কিত আরো তথ্য
বাউল গান এর নতুন প্রবন্ধ
কই থেকে আইলাম কই বা যাইতাম
- Sub Title: কেন বা আইলাম ভাবিয়া না পাইলাম
জ্বল্ জ্বল্ চিতা, দ্বিগুণ দ্বিগুণ
- Sub Title: পরান সঁপিবে বিধবা বালা
আসিয়া ভবের বাজারে
- Sub Title: পড়িয়া কামিনীর ফেরে
দিবারেতে থেকো সবে বে-হুঁসিয়ারি
- Sub Title: রসুল বলে, এ দুনিয়া যেন ঝকমারি
অবনীতে গৌর নিতাই উদয় হইয়াছে
- Sub Title: অবনীতে গৌর নিতাই উদয় হইয়াছে
তুমি বিনে মনের বেদন কারে কই
- Sub Title: ভালো মন্দ যা-ই করি তোমার ছাড়া তো অন্যের নই
উব্দগাছে ফুল ফুটেছে প্রেমনদীর ঘাটে
- Sub Title: গাছের ডালপালা খালি
ঐ শোনা যায় মোহন বাঁশির ধ্বনি গো
- Sub Title: ঐ শোনা যায় মোহন বাঁশির ধ্বনি
শা আর শুঁড়ি মিলে শাশুড়ি কি হয় গো
- Sub Title: শাশুড়ি কি হয় গো
ওহে প্রভু বিশ্বপতি
- Sub Title: নিজ গুণে দাও হে মুক্তি
ভুল করে কোন ফুল-বিতানে
- Sub Title: গানের পাখি পথ হারালি
ঐ রূপ তিলে তিলে জপ মন সূতে
- Sub Title: ভুলনা বৈদিক ভুলেতে
বাংলা
English 
Comments