যাবই আমি যাবই ওগো, বাণিজ্যেতে যাবই।
লক্ষ্মীরে হারারই যদি, অলক্ষ্মীরে পাবই।
সাজিয়ে নিয়ে জাহাজখানি বসিয়ে হাজার দাঁড়িকোন্ পুরীতে যাব দিয়ে কোন্ সাগরে পাড়ি।
কোন্ তারকা লক্ষ্য করি কূলকিনারা পরিহরি
কোন্ দিকে যে বাইব তরী বিরাট কালো নীরে-
মরব না আর ব্যর্থ আশায় সোনার বালুর তীরে।।নীলের কোলে শ্যামল সে দ্বীপ প্রবাল দিয়ে ঘেরা।
শৈলচুড়ায় নীড় বেঁধেছে সাগর-বিহঙ্গেরা।
নারিকেলের শাখে শাখে ঝোড়ো বাতাস কেবল ডাকে,
ঘন বনের ফাঁকে ফাঁকে বইছে নগনদী।
সাত-রাজার ধন মানিক পাব সেথায় নামি যদি।।হেরো সাগর ওঠে তরঙ্গিয়া, বাতাস বহে বেগে।
সূর্য যেথায় অস্তে নামে ঝিলিক মারে মেঘে।
দক্ষিণে চাই, উত্তরে চাই-ফেনায় ফেনা, আর কিছু নাই-
যদি কোথাও কূল নাহি পাই তল পাব তো তবু-
ভিটার কোণে হতাশমনে রইব না আর কভু।।অকূল-মাঝে ভাসিয়ে তরী যাচ্ছি অজানায়
আমি শুধু একলা নেয়ে আমার শূন্য নায়।
নব নব পবন-ভরে যাব দ্বীপে দ্বীপান্তরে,
নেব তরী পূর্ণ করে অপূর্ব ধন যত।
ভিখারি মন ফিরবে যখন ফিরবে রাজার মতো।।
যাবই আমি যাবই ওগো, বাণিজ্যেতে যাবই
- Sub Title: লক্ষ্মীরে হারারই যদি অলক্ষ্মীরে পাবই
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: রবীন্দ্র সঙ্গীত
- Hits: 16
সম্পর্কিত আরো তথ্য
বাউল গান এর নতুন প্রবন্ধ
আয় কে যাবে মারফতের বাজারও
- Sub Title: ও কথা ধরো
চাঁদ আছে চাঁদে ঘেরা
- Sub Title: রুপের গাছ
নহ মা, নহ কন্যা, নহ বধূ
- Sub Title: গোষ্ঠে যবে নামে সন্ধ্যা শ্রান্ত দেহে স্বর্ণাঞ্চল টানি
বল গো বল গো সই কোন বা দেশে যাই
- Sub Title: কোন্বা দেশে গেলে পাইমু শ্যামনগর কানাই
সমুদ্রের কিনারে থেকে
- Sub Title: ওরে বিধি হায়রে বিধি
মরে ডুবতে পারলে হয়
- Sub Title: যদি মরা ভেসে উঠে কিসে ফল তায়
নাম নিয়ে ভাই নইদে আইল নিতাই গুণমণি
- Sub Title: সেই অবধি হরির নাম নবদ্বীপে শুনি
ঐ শুনা যায় শ্যামের বাঁশির ধ্বনি গো
- Sub Title: এই বাঁশির সুরে আমার প্রাণ করল উদাসী গো
কোন বনে বাজিল শ্যামের বাঁশি গো
- Sub Title: শ্যাম নিরুপম বংশী ভুজঙ্গ অবলার বধিবার তরে ধু
জলে যাইও না গো রাই
- Sub Title: আইজ রাধার জলে যাওয়ার জাতের বিচার নাই
প্রাণী যাবে শ্যাম পিরিতের জ্বরে গো
- Sub Title: প্রাণী যাবে শ্যাম পিরিতের জ্বরে
অচিন এক জংলি পাখি
- Sub Title: এ দেহ পিঞ্জরে থাকি
বাংলা
English 
Comments