দুই হৃদয়ের নদী একত্র মিলিল যদি
বলো, দেব, কার পানে আগ্রহে ছুটিয়া যায়।।
সম্মুখে রয়েছে তার তুমি প্রেমপারাবার,তোমারি অনন্তহৃদে দুটিতে মিলাতে চায়।।
সেই এক আশা করি দুইজনে মিলিয়াছে,
সেই এক লক্ষ্য ধরি দুইজনে চলিয়াছে।
পথে বাধা শত শত, পাষাণ পৰ্বত কত,
দুই বলে এক হয়ে ভাঙিয়া ফেলিবে তায়।।
অবশেষে জীবনের মহাযাত্রা ফুরাইলে
তোমারি স্নেহের কোলে যেন গো আশ্রয় মিলে
দুটি হৃদয়ের সুখ দুটি হৃদয়ের দুখ,
দুটি হৃদয়ের আশা মিলায় তোমার পায়।।
দুই হৃদয়ের নদী একত্র মিলিল যদি
- Sub Title: বলো দেব কার পানে আগ্রহে ছুটিয়া যায়
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: রবীন্দ্র সঙ্গীত
- Hits: 68
সম্পর্কিত আরো তথ্য
রবীন্দ্র সঙ্গীত এর নতুন প্রবন্ধ
বিপাশার তীরে ভ্রমিবারে যাই, প্রতিদিন প্রাতে দেখিবারে পাই
- Sub Title: লতা-পাতা-ঘেরা জানালা-মাঝারে একটি মধুর মুখ
আমার যে দিন ভেসে গেছে চোখের জলে
- Sub Title: তারি ছায়া পড়েছে শ্রাবণগগনতলে
হম সখি দারিদ নারী
- Sub Title: জনম অবধি হম পীরিতি করনু
ভালো যদি বাস, সখী, কী দিব গো আর
- Sub Title: কবির হৃদয় এই দিব উপহার
তরীতে পা দিই নি আমি, পারের পানে যাই নি গো
- Sub Title: ঘাটেই বসে কাটাই বেলা আর কিছু তো চাই নি গো
কাছে ছিলে দূরে গেলে- দূর হতে এসো কাছে
- Sub Title: ভুবন ভ্রমিলে তুমি- সে এখনো বসে আছে
শ্রাবণের গগনের গায় বিদ্যুৎ চমকিয়া যায়
- Sub Title: ক্ষণে ক্ষণে শর্বরী শিহরিয়া উঠে হায়
বঁধুর লাগি কেশে আমি পরব এমন ফুল
- Sub Title: স্বর্গে মর্তে তিন ভুবনে নাইকো যাহার মূল
ওগো, তোমরা সবাই ভালো
- Sub Title: যার অদৃষ্টে যেমনি জুটেছে সেই আমাদের ভালো-
যদি ভরিয়া লইবে কুম্ভ এসো ওগো
- Sub Title: হৃদয়নীরে
শ্যাম, মুখে তব মধুর অধরমে হাস বিকশিত কায়
- Sub Title: কোন স্বপন অব দেখত মাধব কহবে কোন হমায়!
বঁধুয়া, হিয়াপর আওরে
- Sub Title: মিঠি মিঠি হাসয়ি মৃদু মধু ভাষয়ি
বাংলা
English 