“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

ভারত রে, তোর কলঙ্কিত পরমাণুরাশি
ভারত রে, তোর কলঙ্কিত পরমাণুরাশি
  • Sub Title: যত দিন সিন্ধু না ফেলিবে গ্রাসি তত দিন তুই কাঁদ্ রে

ভারত রে, তোর কলঙ্কিত পরমাণুরাশি
যত দিন সিন্ধু না ফেলিবে গ্রাসি তত দিন তুই কাঁদ্ রে।
এই হিমগিরি স্পর্শিয়া আকাশ প্রাচীন হিন্দুর কীর্তি-ইতিহাস

যত দিন তোর শিয়রে দাঁড়ায়ে অশ্রুজলে তোর বক্ষ ভাসাইবে
তত দিন তুই কাঁদ্‌ রে।।

যে দিন তোমার গিয়াছে চলিয়া সে দিন তো আর আসিবে না।
যে রবি পশ্চিমে পড়েছে ঢলিয়া সে আর পুরবে উঠিবে না।
এমনি সকল নীচ হীনপ্রাণ জনমেছে তোর কলঙ্কী সন্তান
একটি বিন্দু অশ্রুও কেহ তোমার তরে দেয় না ঢালি।
যে দিন তোমার তরে শোণিত ঢালিত সে দিন যখন গিয়াছে চলি
তখন, ভারত, কাঁদ্ রে।।

তবে কেন বিধি এত অলঙ্কারে রেখেছ সাজায়ে ভারতকায়।
ভারতের বনে পাখি গায় গান, স্বর্ণমেঘ-মাখা ভারতবিমান-
হেথাকার লতা ফুলে ফুলে ভরা, স্বর্ণশস্যময়ী হেথাকার ধরা-
প্রফুল্ল তটিনী বহিয়ে যায়।
কেন লজ্জাহীনা অলঙ্কার পরি রোগশুষ্কমুখে হাসিরাশি ভরি
রূপের গরব করিস হায়।
যে দিন গিয়াছে সে তো ফিরিবে না,
তবে, রে ভারত, কাঁদ্ রে।।

ভারত, তোর এ কলঙ্ক দেখিয়া শরমে মলিন মুখ লুকাইয়া
আমরা যে কবি বিজনে কাঁদিব, বিজনে বিষাদে বীণা ঝঙ্কারিব,
তাতেও যখন স্বাধীনতা নাই।।
তখন, ভারত, কাঁদ্ রে।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

রবীন্দ্র সঙ্গীত এর নতুন প্রবন্ধ

কার যেন এই মনের বেদন
কার যেন এই মনের বেদন

কার যেন এই মনের বেদন

  • Sub Title: ঝুমকোলতার চিকন পাতা কাঁপে রে কার চম্‌কে-চাওয়ায়
কী করিলি মোহের ছলনে
কী করিলি মোহের ছলনে

কী করিলি মোহের ছলনে

  • Sub Title: গৃহ তেয়াগিয়া প্রবাসে ভ্রমিলি পথ হারাইলি গহনে
আইল শান্ত সন্ধ্যা
আইল শান্ত সন্ধ্যা

আইল শান্ত সন্ধ্যা

  • Sub Title: নমো স্নেহময়ী মাতা নমো সুপ্তিদাতা
আমার নাই বা হল পারে যাওয়া
আমার নাই বা হল পারে যাওয়া

আমার নাই বা হল পারে যাওয়া

  • Sub Title: যে হওয়াতে চলত তরী অঙ্গেতে সেই লাগাই হাওয়া

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন