হরি, তোমায় ডাকি, সংসারে একাকী
আঁধার অরণ্যে ধাই হে।
গহন তিমিরে নয়নের নীরে,পথ খুঁজে নাহি পাই হে।।
সদা মনে হয় ‘কী করি’ ‘কী করি’,
কখন আসিবে কালবিভাবরী-
তাই ভয়ে মরি, ডাকি হরি! হরি!
হরি বিনে কেহ নাই হে।।
নয়নের জল হবে না বিফল,
তোমায় সবে বলে ভকতবৎসল-
সেই আশা মনে করেছি সম্বল,
বেঁচে আছি শুধু তাই হে।
আঁধারেতে জাগে তব আঁখিতারা,
তোমার ভক্ত কভু হয় না পথহারা-
প্রাণ তোমায় চাহে, তুমি ধ্রুবতারা-
আর কার পানে চাই হে।।
হরি, তোমায় ডাকি, সংসারে একাকী
- Sub Title: আঁধার অরণ্যে ধাই হে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: রবীন্দ্র সঙ্গীত
- Hits: 52
সম্পর্কিত আরো তথ্য
রবীন্দ্র সঙ্গীত এর নতুন প্রবন্ধ
নমো নমো শচীচিতরঞ্জন, সন্তাপভঞ্জন
- Sub Title: নবজলধরকান্তি ঘননীল-অঞ্জন- নমো হে নমো নমো
তোমার বাস কোথা যে, পথিক ওগো
- Sub Title: তুমি হৃদয়-পূর্ণ-করা ওগো তুমিই সর্বনেশে
আনন্দগান উঠুক তবে বাজি
- Sub Title: এবার আমার ব্যথার বাঁশিতে
কত দিন এক সাথে ছিনু ঘুমঘোরে
- Sub Title: তবু জানিতাম নাকো ভালোবাসি তোরে
হৃদয় আমার, ওই বুঝি তোর ফাল্গুনী ঢেউ আসে
- Sub Title: বেড়া ভাঙার মাতন নামে উদ্দাম উল্লাসে
চেনা ফুলের গন্ধস্রোতে ফাগুন-রাতের অন্ধকারে
- Sub Title: চিত্তে আমার ভাসিয়ে আনে নিত্যকালের অচেনারে
কী জানি কী ভেবেছ মনে
- Sub Title: খুলে বলো ললনে
আজি যত তারা তব আকাশে
- Sub Title: সবে মোর প্রাণ ভরি প্রকাশে
গগনের থলে রবি চন্দ্র দীপক জ্বলে
- Sub Title: তারকামণ্ডল চমকে মোতি রে
ওগো ভাগ্যদেবী পিতামহী, মিটল আমার আশ
- Sub Title: এখন তবে কাজ করে বিদায় হবে দাস
এই তো ভালো লেগেছিল আলোর নাচন পাতায় পাতায়
- Sub Title: শালের বনে খ্যাপা হাওয়া এই তো আমার মনকে মাতায়
ওরে মাঝি, ওরে আমার মানবজন্মতরীর মাঝি
- Sub Title: শুনতে কি পাস দূরের থেকে পারের বাঁশি উঠছে বাজি
বাংলা
English 