“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

চাহিয়া দেখো রসের স্রোতে রঙের খেলাখানি
চাহিয়া দেখো রসের স্রোতে রঙের খেলাখানি
  • Sub Title: চেয়ো না চেয়ো না তারে নিকটে নিতে টানি

চাহিয়া দেখো রসের স্রোতে রঙের খেলাখানি।
চেয়ো না চেয়ো না তারে নিকটে নিতে টানি।।
রাখিতে চাহ, বাঁধিতে চাহ যারে,

আঁধারে তাহা মিলায় মিলায় বারে বারে-
বাজিল যাহা প্রাণের বীণা-তারে
সে তো কেবলই গান কেবলই বাণী।।
পরশ তার নাহি রে মেলে, নাহি রে পরিমাণ-
দেবসভায় যে সুধা করে পান।
নদীর স্রোতে, ফুলের বনে বনে,
মাধুরী-মাখা হাসিতে আঁখিকোণে,
সে সুধাটুকু পিয়ো আপন-মনে-
মুক্তরূপে নিয়ো তাহারে জানি।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

রবীন্দ্র সঙ্গীত এর নতুন প্রবন্ধ

আমরা নূতন প্রাণের চর হা হা
আমরা নূতন প্রাণের চর হা হা

আমরা নূতন প্রাণের চর হা হা

  • Sub Title: আমরা থাকি পথে ঘাটে নাই আমাদের ঘর হা হা
আমারে করো জীবনদান
আমারে করো জীবনদান

আমারে করো জীবনদান

  • Sub Title: প্রেরণ করো অন্তরে তব আহ্বান
সোনার পিঞ্জর ভাঙিয়ে আমার
সোনার পিঞ্জর ভাঙিয়ে আমার

সোনার পিঞ্জর ভাঙিয়ে আমার

  • Sub Title: সে যে হেথা গান গাহে না! সে যে মোরে আর চাহে না!
বাজে রে বাজে ডমরু বাজে হৃদয়মাঝে
বাজে রে বাজে ডমরু বাজে হৃদয়মাঝে

বাজে রে বাজে ডমরু বাজে হৃদয়মাঝে

  • Sub Title: নাচে রে নাচে চরণ নাচে প্রাণের কাছে প্রাণের কাছে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন