“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

জগতের মূল কোথা হতে হয়
জগতের মূল কোথা হতে হয়
  • Sub Title: আমি একদিন চিনিলাম না তায়

জগতের মূল কোথা হতে হয়।
আমি একদিন চিনিলাম না তায়।।

কোথায় আল্লার বসতি
কোথা রাসুলের স্থিতি
পবন পানির কোথায় গতি
কিসে তা জানা যায়।।

কোন্‍ আসনে আল্লা আছে
কোন্‍ আসনে রাসুল বসে
কোন্‍ হিল্লোলে মীন মিশে
কোন্‍ রঙে রঙ ধরায়।।

দালে মিম বসালে যা হয়
সেই কি জগতে মূল কয়
কোথা বা আরশ কোথা বা মিম
এ কথা কারে শুধায়।।

আল্লা নবি যারে বলে
দেখতে পায় মন এক হলে
লালন বলে কাতর হালে
আমার কী হবে উপায়।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

লালন গীতি এর নতুন প্রবন্ধ

ওরে মন আর কি যাবি
ওরে মন আর কি যাবি

ওরে মন আর কি যাবি

  • Sub Title: আবহায়াত নদীর পারে
 এনেছে এক নবীন আইন নদীয়াতে
এনেছে এক নবীন আইন নদীয়াতে

এনেছে এক নবীন আইন নদীয়াতে

  • Sub Title: বেদ-পুরাণ সব দিচ্ছে দুষে সেই আইনের বিচার-মতো
কী কালাম আনিলেন নবি সকলের শেষে
কী কালাম আনিলেন নবি সকলের শেষে

কী কালাম আনিলেন নবি সকলের শেষে

  • Sub Title: রোজা বন্দি সালাত যাকাত পূর্বেও তো জাহের আছে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন