“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

 ফের পলো তোর ফিকিরেতে
ফের পলো তোর ফিকিরেতে
  • Sub Title: যে ঘাট সারা ফিকির-ফাঁকার

ফের পলো তোর ফিকিরেতে
যে ঘাট সারা ফিকির-ফাঁকার

ডুবে মলি সেই ঘাটেতে৷।
ফিকির ছিল এক নাচাড়ি
অধর ধরে দিতাম বেড়ি
পস্তানি খোলা দোয়াড়ি
তাই দেখে
রেখেছি পেতে।।

না জেনে ফিকিরি আঁটা
শিরেতে পড়লাম জটা
সার হল ভাঙ ধুতরো ঘোঁটা
ডজন-সাহীন
সব চুলাতে।।

ফকিরি ফিকিরি করা
হতে হবে জেন্তে মরা
লালন ফকির লেংটি এড়া
আঁট বসে না কোন মতে।।

————
৩২৪. লালন ফকির : কবি
ও কাব্য, পৃ. ২৬০; ‘লালন-গীতিকা’য় ধুয়ার ২য় চরণটি ‘যে ঘটেতে মার ফিকির-ফাঁকার’-রূপে লেখা হয়েছে। পৃ.
২ ‘বাংলার বাউল ও বাউল গানে’ অন্তরার পাঠটি এরূপ:
ফিকির ছিল এক নাগাড়ি
অধর ধরে দিতাম পাড়ি
এবার হল খোলা দোয়াড়ি
তাই দেখে রেখেছি পেতে।।–পৃ.
৬৭

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

কে যাবে শ্যাম দর্শনেতে অ সজনী
কে যাবে শ্যাম দর্শনেতে অ সজনী

কে যাবে শ্যাম দর্শনেতে অ সজনী

  • Sub Title: মোহনমধুর স্বরে হইয়াছি গো উন্মাদিনী চি
তোমার আকাশে উঠেছিনু চাঁদ
তোমার আকাশে উঠেছিনু চাঁদ

তোমার আকাশে উঠেছিনু চাঁদ

  • Sub Title: দিনের আলোকে ভুলিও তোমার রাতের দুঃস্বপন
আজি যত তারা তব আকাশে
আজি যত তারা তব আকাশে

আজি যত তারা তব আকাশে

  • Sub Title: সবে মোর প্রাণ ভরি প্রকাশে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন