ও রে আল্লার আশকি যে হয়
আশকের জোরে গগনের চাঁদটেনে পাতালে নামায়।
নাম জপে না, কাম করে না।
সদায় দিল আশিক দেওয়ানা
তাইতে কি আর সই রব্বানা
কেবল মদদ দেয়।
সুঁই ছিদ্রে চালায় হাতি
বিনে তেলে জ্বালায় বাতি
কখন হয় তার নিষ্ঠা রতি
কেবল ঠাঁই-অঠাঁই সে রয়।
আশিকে মাশুকে নামাজ
শুদ্ধ দেলে হয় তার কাজ
লালন বলে, শৃগালের কাজ
দিয়া সিংহের দায়।।————
হারামণি, ৫ম খণ্ড, পৃ. ১০২-০৩, ৭ম খণ্ড পৃ. ৩৯৪ (উভয় গ্রন্থের সমন্বয়ে পাঠটি নির্ণয় করা হয়েছে। ধুয়ার ২য় চরণে ‘পাতালের’ স্থলে ‘মর্ত্যে’ কথান্তর আছে।)
ও রে আল্লার আশকি যে হয়
- Sub Title: আশকের জোরে গগনের চাঁদ
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: লালন গীতি
- Hits: 78
বাউল গান এর নতুন প্রবন্ধ
রাহমাতুল্লিল আল-আমিন
- Sub Title: খাতামান নবিয়্যিন
দেহতরি কলের ঘোড়া
- Sub Title: বায়ু ভরে আছে খাড়া
আকাশভরা সূর্য-তারা
- Sub Title: তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান
সবে বলে লালন ফকির হিন্দু কি যবন
- Sub Title: লালন বলে আমি আমার না জানি সন্ধানী
যায় যায় সুদিন দিনে দিনে
- Sub Title: পদাশ্রয় (ধু)
গুরু আমার উপায় বল না
- Sub Title: (আমার) দুঃখে দুঃখে জনম গেল সুখ বুঝি আর দিলায় না
মন তো মানে না সই
- Sub Title: প্রাণবন্ধু রহিল কই
শুভ্র প্রভাতে পূর্বগগনে উদিল
- Sub Title: পূর্বগগনে উদিল
শ্যাম নি আইছইন গো চন্দ্ৰা তোর কুঞ্জেতে
- Sub Title: সত্য সত্য ক’লো চন্দ্ৰা দোহাই তোর পায়েতে
আনন্দধ্বনি জাগাও গগনে
- Sub Title: কে আছ জাগিয়া পুরবে চাহিয়া
যে আমায় পাঠালে এহি ভাব-নগরে
- Sub Title: মনের আঁধার-হরা চাঁদ
বাংলা
English 
Comments