“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আমার দেখেশুনে জ্ঞান হলো না
আমার দেখেশুনে জ্ঞান হলো না
  • Sub Title: কী করিতে কী করিলাম দুগ্ধেতে মিশালাম চোনা

আমার দেখেশুনে জ্ঞান হলো না ।
কী করিতে কী করিলাম দুগ্ধেতে মিশালাম চোনা ।।

মদন রাজার ডঙ্কা ভারি
ছিলাম রে তার আজ্ঞাকারী
যার মাটিতে বসত করি
চিরদিন তারে চিনলাম না ।।

রাগের আশ্রয় নিলে রে মন
কী করিতে পারে শমন
আমার হল কামলোভী মন
হলাম মদনরাজার গাঁঠরি টানা ।।

উপর হাকিম একই দিনে
বিচার করবে নিজ গুণে
দিনের অধীন লালন ভনে
গেল না মনের দোটানা ।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

পউষ এলো গো
পউষ এলো গো

পউষ এলো গো

  • Sub Title: পউষ এলো অশ্রু-পাথার হিম পারাবার পারায়ে

গুরু না ভজি মই সন্ধ্যা সকালে

  • Sub Title: মন প্রান দিয়া রে
পিরিত করলে কি কেউ ছাড়ে গো
পিরিত করলে কি কেউ ছাড়ে গো

পিরিত করলে কি কেউ ছাড়ে গো

  • Sub Title: পিরিতি পিঞ্জিরার পাখী ছুটলে কি আর মিলে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন