সে যারে বোঝায়
সেই বোঝে।মকরউল্লাহর (১) মকড় বুঝা
কার সাধ্য আছে।
যথা কাল্লা তথা আল্লা
এমনি রে সে মকরউল্লা
অবোধেরা মকর হীলা
তাই সদায় খোঁজে৷
এরফানি কেতাবেরে (২) ভাই
হরফ মুক্তা (৩) তার কিছুই নাই
তাই ধুড়িলে খোদাকে পাই
খোদেই বলেছে।
এলেম লাদুন্নি (৪) হয় যার
সর্বভেদে মালুম তার
লালন বলে, ছটাকে মোল্লার
দড়বড়ি মিছে৷।
————
৩৭২. লালন-গীতিকা, পৃ.
২০২
১. মকরউল্লা-ঐন্দ্রজালিক;
২. এরফানি কেতাব- যে গ্রন্থে ঈশ্বরোপলব্ধির কথা আছে; ৩. হরফ মুক্তা (আরবি)– হরফ-অক্ষর, মুক্তা-ছেদ বিন্দু। ৪. এলেম লাদুন্নি
এলেম-বিদ্যা, লাদুন্নি-গোপন।
সে যারে বোঝায় সেই বোঝে
- Sub Title: সেই বোঝে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: লালন গীতি
- Hits: 66
বাউল গান এর নতুন প্রবন্ধ
কার মুখ চাইয়া থাকি একা ঘরে গো
- Sub Title: আমার প্রাণবন্ধু নাই ব্রজপুরে
ভোরের হাওয়া এলে
- Sub Title: চুম হেনে নয়ন-পাতে
হরি বলিয়াছে হরি বলিয়াছে
- Sub Title: ব্ৰজ হইতে সোনার মানুষ নইদে আসিয়াছে
আজ শেফালির গায়ে হলুদ
- Sub Title: উলু দেয় পিক পাপিয়া
প্রলয়নাচন নাচলে যখন আপন ভুলে
- Sub Title: হে নটরাজ জটার বাঁধন পড়ল খুলে
চল সখী বন্ধু দেখতে যাই গো কদমতলায়
- Sub Title: আড়ে আড়ে শ্যাম নাগরে আমার পানে চায়
ও সজনী কও গো শুনি
- Sub Title: শ্যামচন্দের প্ৰেমাগুণে পুড়িয়া ছালি হই ধু
ওগো দেবতা আমার পাষাণদেবতা
- Sub Title: তোমারি চরণে উজাড় করেছি সকল কুসুমরাশি
এসো গো জ্বেলে দিয়ে যাও প্রদীপখানি
- Sub Title: বিজন ঘরের কোণে এসো গো
এ কি সত্য সকলই সত্য, হে আমার চিরভক্ত
- Sub Title: মোর নয়নের বিজুলি-উজল আলো
কৃষ্ণকলি আমি তারেই বলি
- Sub Title: মেঘলা দিনে দেখেছিলেম মাঠে কালো মেয়ের কালো হরিণ-চোখ
শ্যামরূপ হেইরে আইলাম গো
- Sub Title: কুক্ষেণে জল ভরতে গেলাম নিষেধ না মানিয়া গো
বাংলা
English 
Comments