“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

ধড় নাই শুধুই মাথা
ধড় নাই শুধুই মাথা
  • Sub Title: ছেলের মা রইলো কোথা

ধড় নই শুধুই মাথা।
ছেলের মা রইলো কোথা।।

ছেলের মাতাপিতা ঠিকানা নাই
নামটি তাহার দিগ্বিজয়
শুনতে পাই;
এমন ছেলে ভূ-মণ্ডলে
কে হয় জন্মদাতা।।

ছেলের চক্ষু নাই, বেশ দেখতে পায়
চরণ নাই চলে বেড়ায়
যেথা সেথায়;
হস্ত নাই বিমূর্তগুণে
আহ কিবা মমতা।।

ছেলের রূপে ভুবন আলো
অকস্মাৎ জন্ম হলো
ছিলো কোথায়;
লালন বলে সেই ছেলের গুণ
কারো কারো হৃদয়ে গাঁথা।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

লালন গীতি এর নতুন প্রবন্ধ

না ঘুচিলে মনের ময়লা
না ঘুচিলে মনের ময়লা

না ঘুচিলে মনের ময়লা

  • Sub Title: সেই সত্যপথে না যায় চলা
 মরে ডুবতে পারলে হয়
মরে ডুবতে পারলে হয়

মরে ডুবতে পারলে হয়

  • Sub Title: যদি মরা ভেসে উঠে কিসে ফল তায়
 কি ছার রাজত্ব করি
কি ছার রাজত্ব করি

কি ছার রাজত্ব করি

  • Sub Title: গোপাল হেন পুত্র আমার

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন