কিরূপ সাধনের বলে অধর ধরা যায়।
নিগূঢ় সন্ধান জেনে শুনে সাধন করতে হয়।।শাক্ততত্ত্ব সাধন করে
পেত যদি সে চান্দে রে
অজপা গুদড়ি টানে
কুলের বাহির হয় সেই চরণ-বাঞ্ছায়।।বৈষ্ণবের ভজন ভাল
তাই বলিয়ে ভক্তি ছিল
ব্রহ্মজ্ঞানী যারা
সদায় বলে তারা
শাক্ত-বৈষ্ণবের নাহ মুল পরিচয়।।শুনে ব্ৰহ্মজ্ঞানীর বাক্য
দরবেশে করে তর্ক
বস্তু-জ্ঞান যার নাই
নাম-ব্রহ্মে কি পায়
লালন কয়, দরবেশে এ কি কথা কয়।।———————
লালন ফকির কবি ও কাব্য, পূ ১৮৫; বাংলা বাউল ও বাউল গান, পৃষ্ঠা ৭৪
‘লালন-গীতিকা’য় অন্তরার ১ম চরণে ‘শাক্ততত্ত্ব’ স্থলে ‘পঞ্চতত্ব’; ৪র্থ চরণে ‘অচলা’ স্থলে ‘অবলা’ এবং সঞ্চারীর ৫ম চরণে ‘মূল’ স্থলে ‘স্বয়ং’ কথান্তর আছে।–পৃষ্ঠা ৩৫।
গানটির সুর-কাঠামো অত্যন্ত সুবিন্যস্ত ও সুসংহত; ছন্দ রীতিও স্বচ্ছন্দ ও সুষমামণ্ডিত।
কিরূপ সাধনের বলে অধর ধরা যায়
- Sub Title: নিগূঢ় সন্ধান জেনে শুনে সাধন করতে হয়
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: লালন গীতি
- Hits: 75
বাউল গান এর নতুন প্রবন্ধ
মানুষ ভজলে সোনার মানুষ হবি
- Sub Title: মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই মূল হারাবি
আঁধার অম্বরে প্রচণ্ড ডম্বরু বাজিল
- Sub Title: অশত্থপল্লবে অশান্ত হিল্লোল সমীরচঞ্চল দিগঙ্গনে
বেলা-শেষে উদাস পথিক ভাবে
- Sub Title: সে যেন কোন অনেক দূরে যাবে-
রঙমহলে সদাই ঝলক দেয়
- Sub Title: যার ঘুচেছে মনের আঁধার
ঐ ঘাসের ফুলে মটর-শুঁটির ক্ষেতে
- Sub Title: আমার এ-মন-মৌমাছি ভাই উঠেছে আজ মেতে
না বুঝে মজো না পিরিতে
- Sub Title: বুঝে সুঝে করো পিরিত
সোনাবন্ধে নাকি গো আমায় পাশরিল
- Sub Title: কি করি কি করি সই গো সংবাদের মানুষ পাইলাম না চি
এগো সই কি দেখিলাম চাইয়া
- Sub Title: ও মন চলে না গৃহে যাইতে প্ৰাণ বন্ধুরে থইয়া
মধুর দেল-দরিয়ায় যে জন ডুবেছে
- Sub Title: ও সে সব খবরে জবর হয়েছে
রসের দয়রদী শ্যামরায়
- Sub Title: আমি কাঙালিনী তোমার পানে চাই
ধন্য আশেকিজনা এ দীন দুনিয়ায়
- Sub Title: আশেক জোরে গগণের চাঁদ পাতালে নামায়
মহাবিশ্বে মহাকাশে মহাকালমাঝে
- Sub Title: আমি মানব কী লাগি একাকী ভ্রমি বিস্ময়ে
বাংলা
English 
Comments