ও মা যশোদা, তোর কৃষ্ণ ধনকে
দেখো গোষ্ঠে যায়।সব রাখালে গেছে গোষ্ঠে
বাকি কেবল কানাই বলাই।
উঠ রে ভাই নন্দের কানু
বাথানেতে বাঁধা ধেনু
গগনে উঠেছে ভানু
আর তো নিশি নাই।
কেন ঘুমায়ে র’লি মায়ের কোলে
এখনও ঘুম ভাঙ্গে নাই।
গো-চরাণে গোষ্ঠের পথে
কষ্ট নাই মা গোষ্ঠে যেতে
আমরা সবে স্কন্ধে করে
গোপাল লয়ে যাই।
তোর গোপালের ক্ষুধা হলে
দণ্ডে দণ্ডে ননী খাওয়াই।
আমরা যত রাখালগণে
ফিরি সবে বনে বনে
মুনিগণের দ্বারে দ্বারে
কত ভিক্ষা চাই।
ফল আমরা আগে দেখি খেয়ে
মিঠা হলে তোর গোপালকে খাওয়াই।।————
বাউল কবি লালন শাহ, পৃ. ৩১৩
স্তবক-বিন্যাসে চরণ-সংখ্যার হাস-বৃদ্ধি করে লালন গানের সুরে ও ছন্দে বৈচিত্র্য সৃষ্টি করেন। এ গানে ছোট বড় ৬টি চরণ দ্বারা স্তবককে প্রলম্বিত করা হয়েছে। এর ছন্দ-রীতিটি এভাবে দেখানো যায় : খখখক গক।
ও মা যশোদা, তোর কৃষ্ণ ধনকে
- Sub Title: দেখো গোষ্ঠে যায়
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: লালন গীতি
- Hits: 77
বাউল গান এর নতুন প্রবন্ধ
পল্লীগ্রামের কবি আমি পল্লীর গান গাই
- Sub Title: স্বাধীন দেশে শোষণমুক্ত সমাজ গড়তে চাই
মাঝি ভাই উজান চালাও তরী
- Sub Title: তরী
মন এখনো সাধ আছে
- Sub Title: আল ঠেলা বলে
আগে কে জানে গো এমন হবে
- Sub Title: গৌরপ্রেম করে আমার
চাতক বাঁচে কেমনে
- Sub Title: মেঘের বরিষণ বিনে
মানুষ হয়ে তালাশ করলে মানুষ পায়
- Sub Title: নইলে মানুষ মিলে না রে বিফলে জনম যায়
মনবেপারী ধরছে পাড়ি, রংপুরের হাটে
- Sub Title: লোভের পুঞ্জি নিল ছয় জনায়ে লুইটে
কি অপরূপ লীলা দেখবি যদি আয়
- Sub Title: শ্যাম অঙ্গে রাইর অঙ্গ দিয়া রাই ধনী ঝুলায়
গোলাপ ফুল ফুটিয়ে আছে
- Sub Title: ফুলের মধু লুটিতে গিয়ে কাঁটার ঘা খাস নে
কেমনে শুধিব বলো তোমার এ ঋণ
- Sub Title: এ দয়া তোমার মনে রবে চিরদিন
ওগো নদী, আপন বেগে পাগল-পারা
- Sub Title: আমি স্তব্ধ চাঁপার তরু গন্ধভরে তন্দ্রাহারা
বাংলা
English 
Comments