না মিটিতে মনোসাধ
যেয়ো না হে শ্যামচাঁদ
আঁধার করিয়া ব্রজধাম।সোনার বরণী রাই
অঙ্গে মাখিয়া ছাই
দিশা নাই, কাঁদে অবিরাম।।রাই অবিরাম কাঁদে হে
তারে কাঁদায় যে তারি তরে
অবিরাম কাঁদে হে।।তারে বুঝালে বুঝে না
ধৈর্য নাহি বাঁধে হে৷
তারে ত্যাজিয়া যাইবে শ্যাম
কোন অপরাধে হে।।সে যে নয়ন মেলিতে হেরে তুমিময় সবি হে,
হেরে নয়ন মুদিলে শ্যাম তোমারি সে ছবি হে
রহি সুনীল গগন-তলে
ভুলিবে সে কোন ছলে
ও সুনীল রূপ অভিরাম৷
রহি শ্যামল ধরার কোলে
ভুলিবে সে কোন্ ছলে
ও শ্যামল রূপ অভিরাম।।সখা হে-
এখনো মাধবীলতা
কহেনি কুসুম কথা
জড়াইয়া তরুর গলে,
এখনো ফোটেনি ভাষা,
আধ-ফোটা ভালোবাসা
ঢাকা লাজ-পল্লব তলে৷
বলা হলো না হলো না,
বুকের ভাষা মুখে বলা যে হলো না৷
না শুনে তা রসময়
যেয়ো না হে অসময়
অভিমান থাকে যদি মনে,
রাই যে কথা মুখে না বলে
হেরো তা চোখের জলে
বিদায়ে হেরো গো, যাহা
পেলে না মিলনে।।সখা আমরা নারী, বল্তে নারি!
আমরা মনের কথা বল্তে নারি৷
চির-নয়ন-জলে গল্তে পারি
তবু খুলে বলতে নারি৷মোরা নিজেরে নিজেই ছলতে পারি
মুখে তবু বল্তে নারি৷
মোরা মরণ-কোলে ঢল্তে পারি
মুখ ফুটে তবু বলতে নারি।।নবীন নীরদ-বরণ শ্যাম
জানিতাম মোরা তখনি,
ঐ করুণ সজল কাজল মেঘে
থাকে গো ভীষণ অশনি৷
তুমি আগুন জ্বালিলে,
ওহে নিরদয়! বুকে কেন
আগুন জ্বালিলে৷
বুকে আগুন জ্বালায়ে- চোখে
সলিল ঢালিলে!
তাহে আগুন নেভে কি?
চোখের জলে বুকের আগুন নেভে কি।।কাঁদিসনে যমুনা নদী শুকাইয়া শোকে,
বাঁচিয়া রহিবি লো তুই শ্রীরাধার চোখে।
সেথা বইবি উজান,
তুই রাধার চোখে বইবি উজান,
তার দুই নয়নের দুকুল ছেপে
বক্ষ ব্যেপে বইবি উজান!
শুনিবি দুকূলে রোদন
শ্যাম শ্যাম নাম।।
না মিটিতে মনোসাধ যেয়ো না হে শ্যামচাঁদ
- Sub Title: যেয়ো না হে শ্যামচাঁদ
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 184
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
আনার কলি, আনার কলি, আনার কলি
- Sub Title: স্বপ্নে দেখে কোন ডালিম-কুমারে
নিশিদিন জপে খোদা দুনিয়া জাহান
- Sub Title: জপে তোমারই নাম
শিউলি-তলায় ভোরবেলায়
- Sub Title: কুসুম কুড়ায় পল্লী-বালা
স্যখিরি দেখেতো বাগমে কামিনী
- Sub Title: জুঁহি চাম্বেলী কি ক্যয়সী বাহার হ্যায়
বল রে তোরা বল ওরে ও আকাশ-ভরা তারা
- Sub Title: আমার নয়ন-তারা কোথায় কোথায় হল হারা?
তোর রূপে সই গাহন ক’রে জুড়িয়ে গেল গা
- Sub Title: তোর গাঁয়েরি নদীর ঘাটে বাঁধলাম এ মোর না
বহিছে সাহারায় শোকেরই লু-হাওয়া
- Sub Title: দুলে অসীম আকাশ আকুল রোদনে
এ জনমে মোদের মিলন হবে না
- Sub Title: হবে না আর জানি জানি
তুমি সুন্দর কপট হে নাথ
- Sub Title: তোমার ছলনা যে বোঝে না নাথ সেই সে দুঃখী ঘোর
অগ্রপথিক হে সেনাদল
- Sub Title: রৌদ্রদগ্ধ মাটিমাখা শোন্ ভাইরা মোর
এস হে সজল শ্যাম ঘন দেয়া
- Sub Title: বেণু-কুঞ্জ-ছায়ায় এসো তাল-তমাল বনে
কে তুমি দূরের সাথী
- Sub Title: এলে ফুল ঝরার বেলায়
বাংলা
English