নিশিদিন জপে খোদা দুনিয়া জাহান
জপে তোমারই নাম।
তারায় গাঁথা তসবি লয়ে নিশীথে আশমানজপে তোমারই নাম।।
ফুলের বনে নিতি গুঞ্জরিয়া
ভ্রমর বেড়ায় তব নাম জপিয়া,
হাত লয়ে ফুল কুঁড়ির তসবি ফুলের বাগান
জপে তোমারই নাম।
সাঁঝ সকালে কোকিল পাপিয়া
মধুর তব নাম ফেরে গাহিয়া,
ছলছল সুরে ঝরনার ধারা নদীর কলতান
জপে তোমারই নাম।।
বৃষ্টি ধারার তসবি লয়ে
তব নাম জপে মেঘ ব্যাকুল হয়ে
সাগর-কল্লোল, সমীর-হিল্লোল
বাদল ঝড় তুফান
জপে তোমারই নাম।।
নিশিদিন জপে খোদা দুনিয়া জাহান
- Sub Title: জপে তোমারই নাম
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 149
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
বদনা-গাডুতে গলাগলি করে
- Sub Title: মুসলমানের হাতে নাই ছুরি হিন্দুর হাতে বাঁশ নাই
মদির আঁখির সুধায় সাকি ডুবাও আমার
- Sub Title: আজিকে তোমায় ও আমায় বেদনার বাসর জাগরণ
ব্রজ-দুলাল ঘনশ্যাম
- Sub Title: মোর হৃদে কর বিহার হে
আয় ঘুম আয় ঘুম আয় মোর গোপাল ঘুমায়
- Sub Title: বহু রাত্রি হল আর জাগাসনে মায়॥
ভুলিতে পারিনে তাই আসিয়াছি পথ ভুলি
- Sub Title: ভোল মোর সে অপরাধ আজি যে লগ্ন গোধূলি
পলাশ ফুলের গেলাস ভরি
- Sub Title: পিয়াব অমিয়া তোমারে প্রিয়া
ঝরে ঝরঝর কোন্ গভীর গোপন ধারা এ শাঙনে
- Sub Title: আজি রহিয়া রহিয়া গুমরায় হিয়া একা এ আঙনে
আমার সকল আকাশ ভরলো
- Sub Title: আমার বন-ভবন ঘিরল মধুর কৃষ্ণ-মকরন্দে॥
নূরের দরিয়ায় সিনান করিয়া
- Sub Title: কে এলো মক্কায় আমিনার কোলে
রোজ হাশরে আল্লাহ্ আমার করো না বিচার
- Sub Title: বিচার চাহি না তোমার দয়া চাহে এ গুনাহ্গার
আমার ভাঙা নায়ের বৈঠা ঠেলে
- Sub Title: আমি খুঁজে বেড়াই তারেই রে ভাই
ওকে নাচের ঠমকে দাঁড়ালো থমকে সহসা চমকে পথে
- Sub Title: সহসা চমকে পথে
বাংলা
English