“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

শিউলি-তলায় ভোরবেলায়
শিউলি-তলায় ভোরবেলায়
  • Sub Title: কুসুম কুড়ায় পল্লী-বালা

শিউলি-তলায় ভোরবেলায়
কুসুম কুড়ায় পল্লী-বালা।
শেফালি পুলকে ঝরে পড়ে মুখে

খোঁপাতে চিবুকে আবেশ-উতালা।।

ঘোমটা খুলিয়া তার পিঠে লুটায়,
শিথিল কবরী লুটিছে পায়,
নৃত্যের ভঙ্গে ফুল তোলে রঙ্গে,
আধো আঁধার বন তার রূপে উজালা।।

নিলাজ পাঁয়জোরে তার ওঠে ঝঙ্কার রিনিঝিনি,
মন কয় চিনি চিনি,

এ কি গো বন-দেবীর সতিনী।
শিশির ধরে পায় আলতার রঙ চায়,
পাখী তারি গান গায় বনে নিরালা।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

আ মেরে সঙ্গ আ, মঙ্গল গা হিল্‌মিল্‌কে
আ মেরে সঙ্গ আ, মঙ্গল গা হিল্‌মিল্‌কে

আ মেরে সঙ্গ আ, মঙ্গল গা হিল্‌মিল্‌কে

  • Sub Title: আরমা ফের পুরে হো জাঁয়ে সারে দিল্কে এয় বনমালী॥
আমিনা-দুলাল নাচে হালিমার কোলে
আমিনা-দুলাল নাচে হালিমার কোলে

আমিনা-দুলাল নাচে হালিমার কোলে

  • Sub Title: তালে তালে সোনার বুকে সোনার তাবিজ দোলে॥
নিশিদিন তব ডাক শুনিয়াছি মনে মনে
নিশিদিন তব ডাক শুনিয়াছি মনে মনে

নিশিদিন তব ডাক শুনিয়াছি মনে মনে

  • Sub Title: শ্রবণে শুনিনি আহ্বান তব পবনে শুনেছি বনে বনে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন