আনার কলি! আনার কলি!
স্বপ্নে দেখে কোন ডালিম-কুমারে
এসেছিলে রেবা ঝিলমের পারেদিতে তব রাঙা হৃদয়ের অঞ্জলি।।
মরুর মণিকা বাদশাহি নওরোজে
এসেছিল কোন হারানো হিয়ার খোঁজে;
তব রূপ হেরি হেরেমের দীপমালা
উঠেছিল চঞ্চলি।।
পতঙ্গ সম পাপড়ির পাখা মেলি
আনার কলি গো-
সেলিমের অনুরাগ-মোমের প্রদীপে পড়িলে ঢলি গো।।মোগলের মসনদ মিলায়েছে মাটিতে,
তুমি আজও দুলিতেছ ফুলের হাসিতে
বিরহীর বাঁশিতে;
তব জীবন্ত সমাধির বিগলিত পাষাণে
আজিও প্রেম যমুনার ঢেউ ওঠে উথলি।
আনার কলি, আনার কলি।।
আনার কলি, আনার কলি, আনার কলি
- Sub Title: স্বপ্নে দেখে কোন ডালিম-কুমারে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 162
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
এল ঐ পূর্ণিমা চাঁদ ফুল-জাগানো
- Sub Title: বহে বায় বকুল-বনের ঘুম-ভাঙানো
চিকন কালো ভুরুর তলে কাজল আঁখি দোলে
- Sub Title: যেন বন-লতার কোলে কোয়েল পাখী দোলে রে॥
তুমি আমার সকাল বেলার সুর
- Sub Title: হৃদয় অলস-উদাস-করা অশ্রুভারাতুর
ইয়া আল্লাহ তুমি রক্ষা কর দুনিয়া ও দ্বীন
- Sub Title: শান-শওকতে হোক পূর্ণ আবার নিখিল মুসলেমিন
আমি আছি বলে দুখ পাও তুমি
- Sub Title: এবার ঘুমাও প্রদীপের কাজ শেষ হয়ে গেছে জ্বলে
কে নিবি ফুল কে নিবি ফুল
- Sub Title: টগর যূথী বেলা মালতী
মোহাম্মদ মোর নয়ন-মণি
- Sub Title: মোহাম্মদ নাম জপ-মালা
রবে না এ বৈকালি ঝড় সন্ধ্যায়
- Sub Title: বহিবে ঝিরিঝিরি চৈতালি বায়
তব চঞ্চল আঁখি কেন ছলছল হে
- Sub Title: হেরি মোরা অবিরল
আমি যেদিন রইব না গো লইব চির-বিদায়
- Sub Title: লইব চির-বিদায়
তুমি কেন এলে পথে
- Sub Title: ঝরা মল্লিকা ভাসাইতেছিনু
খোলো খোলো খোলো গো দুয়ার
- Sub Title: নীল ছাপিয়া এল চাঁদের জোয়ার
বাংলা
English