তোরা দেখে যা, আমিনা মায়ের কোলে।
মধু পূর্ণিমারই সেথা চাঁদ দোলে।।
যেন ঊষার কোলে রাঙা-রবি দোলে।।কূল মখলুকে আজি ধ্বনি ওঠে, কে এলো ঐ,
কলেমা শাহাদাতের্ বাণী ঠোঁটে, কে এলা ঐ,
খোদার জ্যোতি পেশানিতে ফোটে, কে এলো ঐ,
আকাশ-গ্রহ-তারা পড়ে লুটে,-কে এলা ঐ,
পড়ে দরুদ ফেরেশতা,
বেহেশতে সব দুয়ার খোলে।।মানুষে মানুষের অধিকার দিল যে জন,
‘এক আল্লাহ্ ছাড়া প্রভু নাই’ কহিল যে জন,
মানুষের লাগি চির-দীন বেশ ধরিল যে জন
বাদশা ফকিরে এক শামিল করিল যে জন,
এলো ধরায় ধরা দিতে সেই সে নবি,
ব্যথিত-মানবের ধ্যানের ছবি,
আজি মাতিল বিশ্ব-নিখিল্ মুক্তি-কলোরোলে।।
তোরা দেখে যা, আমিনা মায়ের কোলে
- Sub Title: মধু পূর্ণিমারই সেথা চাঁদ দোলে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 167
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
আমার মোহাম্মদের নামের ধেয়ান
- Sub Title: ওগো হৃদয়ে যার রয়
ওহে রাখাল-রাজ
- Sub Title: কি সাজে সাজালে আমায় আজ!
তুমি সুন্দর কপট হে নাথ
- Sub Title: তোমার ছলনা যে বোঝে না নাথ সেই সে দুঃখী ঘোর
বেলফুল এনে দাও চাই না বকুল
- Sub Title: চাই না হেনা আনো আমের মুকুল॥
যদি শালের বন হ’ত শালার বোন
- Sub Title: আর কনে বউ হতো ঐ গৃহেরই কোণ!
বকুল চাঁপার বনে কে মোর
- Sub Title: চাঁদের স্বপন জাগালে
মাধবী-লতার আজি মিলন সখি
- Sub Title: শ্যাম-সহকার তরুর সাথে
এলো ফুলের মরশুম
- Sub Title: বকুল শাখে কোকিল ওঠে ডাকি’॥
নাই চিনিলে আমায় তুমি
- Sub Title: চাঁদ কি জানে কোথায় ফোটে চাঁদনি রাতে হেনা॥
পানসে জোছনাতে কে চলো গো
- Sub Title: ঢেউ এর তালে তালে বাঁশিতে গজল গেয়ে
অনেক ছিল বলার, যদি সেদিন
- Sub Title: পথ ছিল গো চলার যদি দু’দিন আগে আস্তে গো
নাইতে এসে ভাটির স্রোতে কলসি গেল ভেসে
- Sub Title: সেই দেশে যাইও রে কলসি বন্ধু রয় যে দেশে’
বাংলা
English