পানসে জোছনাতে কে চলো গো পানসী বেয়ে।
ঢেউ এর তালে তালে বাঁশিতে গজল গেয়ে।।
মেঘের ফাঁকে ফোটে বাঁকা শশীর চিকন হাসি,উজান বেয়ে চলো তুমি কি তার চোখে চেয়ে।।
ও-পারে লুকায়ে আঁধার গভীর ঘন বন-ছায়,
আকাশে হেলান দিয়ে আলসে পাহাড় ঘুমায়।
ঘুমায়ে দূরে সে কোন গ্রাম বাসরে পল্লি-বধূর প্রায়;
ও-পারে ধুধু বালুচর যেন নদীর আঁচল লুটায়।
ছাড়ি এ-সুখবাস চলেছ কোথায় গো নেয়ে।।নদীর দু-তীরে টানে বেতস-লতা উত্তরীয়,
চমকি উঠি চখি ডাকে মুহু মুহু ‘কিও!’
চকোরী চাঁদে ভুলি চাহে তব মুখ পানে,
কেঁদে পাপিয়া শুধায়, ‘পিউ কাঁহা, কাঁহা পিও।’
তুমি যাও আপন-বিভোল স্বপনে নয়ন ছেয়ে।।
পানসে জোছনাতে কে চলো গো
- Sub Title: ঢেউ এর তালে তালে বাঁশিতে গজল গেয়ে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 157
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
মালঞ্চে আজ কাহার যাওয়া-আসা
- Sub Title: ঝরা পাতায় বাজে
দুরন্ত দুর্মদ প্রাণ অফুরান
- Sub Title: গাহে আজি উদ্ধত গান
ঘেরিয়া গগন মেঘ আসে
- Sub Title: বিহ্বল ধরণি
ওরে মাঝি ভাই
- Sub Title: তুই কি দুখ পেয়ে কূল হারালি
কোন্ মাটিতে আমার কায়া
- Sub Title: সৃজিলে হায় প্রভু মোর
চাঁপার কলির তুলিকায় কাজল লেখায়
- Sub Title: রাই ছবি আঁকে পটে গো যারে হেরে নিতি গোঠে যেতে
আজি প্রথম মাধবী ফুটিল কুঞ্জে
- Sub Title: মাধব এল না সই
সাপুড়িয়া রে! বাজাও বাজাও
- Sub Title: সাপ-খেলানোর বাঁশি!
ভুবনে ভুবনে আজি ছড়িয়ে গেছে রঙ
- Sub Title: রাঙিল মাতিল ধরা অভিনব ঢং
হে গোবিন্দ, ও অরবিন্দ চরণে-শরণ দাও হে
- Sub Title: বিফল জনম কাটিল কাঁদিয়া শান্তি নাহি কোথাও হে
পথিক বন্ধু, এসো এসো পাপড়ি ছাওয়া পথ বেয়ে
- Sub Title: মন হয়েছে উতলা গো তোমার আসার পথ চেয়ে
উচ্ছে নহে ঝিঙে নহে নহে সে পটল
- Sub Title: পিয়া হতে জনম তাই পি’য়াজ সুডোল ব্রজের আলু॥
বাংলা
English