“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

বকুল চাঁপার বনে কে মোর
বকুল চাঁপার বনে কে মোর
  • Sub Title: চাঁদের স্বপন জাগালে

বকুল চাঁপার বনে কে মোর
চাঁদের স্বপন জাগালে।
অনুরাগের সোনার রঙে

হৃদয়-গগন রাঙালে।।

ঘুমিয়ে ছিলাম কুমুদ-কুঁড়ি
বিজন ঝিলের নীল জলে,
পূর্ণ শশী তুমি আসি
আমার সে ঘুম ভাঙালে।।

হে মায়াবী! তোমার ছোঁওয়ায়
সুন্দর আজ আমার তনু।
তোমার মায়া রচিল মোর
বাদল-মেঘে ইন্দ্রধনু।।

তোমার টানে, হে দরদী,
দোল খেয়ে যায় কাঁদন-নদী,
কূল-হারা মোর ভালোবাসা আজকে কূলে লাগালে।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

চৈতালি চাঁদিনী রাতে
চৈতালি চাঁদিনী রাতে

চৈতালি চাঁদিনী রাতে

  • Sub Title: নব মালতীর কলি মুকুল-নয়ন তুলি’
জাতের বজ্জাতি
জাতের বজ্জাতি

জাতের বজ্জাতি

  • Sub Title: ছুঁলেই তোর জাত যাবে? জাত ছেলের হাতের নয়তো মোয়া॥

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন