“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

যদি শালের বন হ’ত শালার বোন
যদি শালের বন হ’ত শালার বোন
  • Sub Title: আর কনে বউ হতো ঐ গৃহেরই কোণ!

যদি শালের বন হতো শালার বোন,
আর কনে বউ হতো ঐ গৃহেরই কোণ!
আমি থাকতাম প’ড়ে শুধু খেতাম না! গো!

আমি ঐ বনে যে চারিয়ে যেতাম!

ঐ বৃন্দাবনে হারিয়ে যেতাম!-
আর মাকুন্দ হত যদি কুন্দবালা,
হ’ত দাড়িম্ব-সুন্দরী দাড়িওয়ালা!
আমি ঝুলে যে পড়িতাম!

দাড়ি ধ’রে তার ঝু’লে যে পড়িতাম!
দুগ্গা ব’লে আমি ঝু’লে যে পড়িতাম!
হত চিম্টি শালীর যদি বাব্লা কাঁটা,
আর শর-বন হতো তার খ্যাংরা ঝাঁটা!

বিষ ঝেড়ে যে দিত তোর
খ্যাংরা মেরে বিষ ঝেড়ে যে দিতো তোর!
যদি একই শালী দিলে গো মা কালী,
সে যে শালী নয় শালী নয় সে যে বিশালী, মা!
বিশাল বপু তার বিশালী কালিমা!

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

চাঁদের মতো নীরবে এসো প্রিয়
চাঁদের মতো নীরবে এসো প্রিয়

চাঁদের মতো নীরবে এসো প্রিয়

  • Sub Title: ঘুম হয়ে পরশ দিও হে প্রিয় নয়ন-পাতে॥

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন