নিশীথ হয়ে আসে ভোর
বিদায় দেহ প্রিয় মোর।
রজনিগন্ধার বনে হেরগুঞ্জরিছে ভ্রমর।।
হের ঐ তন্দ্রা-ঢুলু ঢুল
জড়ায়ে হাতে এলো চুল,
বধূ যায় সিনান-ঘাটে
পথে লুটায় বসন আকুল।।
খোল খোল বাহুর মালা,
মোছ মোছ প্রিয়া আঁখি।
শোন কুঞ্জ-দ্বারে তব কুহু
মুহুমুহু ওঠে ডাকি।।
হের লো, শিয়রে তব
প্রদীপ হয়ে এল ম্লান,
দাঁড়াল রাঙা উষা ঐ
রঙের সাগরে করি ম্লান
আকাশ-অলিন্দে কাঁদে
পাণ্ডুর-কপোল শশী,
শুকতারা নিবু-নিবু ঐ
মলয়া ওঠে উছসি।
কাঁদে রাতের আঁধার
মোর বুকে মুখ রাখি।।
কেমনে কহি প্রিয় কি ব্যথা প্রাণে বাজে
- Sub Title: বিদায় দেহ প্রিয় মোর
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 154
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
প্রিয় এমন রাত যেন যায় না বৃথাই
- Sub Title: পরি চাঁপা রঙের শাড়ি খয়েরি টিপ
বকুল চাঁপার বনে কে মোর
- Sub Title: চাঁদের স্বপন জাগালে
কেন মেঘের ছায়া আজি চাঁদের চোখে
- Sub Title: মোর বুকে মুখ রাখি ঝড়ের পাখি সম কাঁদে ও কে
নাচে নাচে রে মোর কালো মেয়ে নৃত্যকালী
- Sub Title: নৃত্য-কালী শ্যামা নাচে
জাগো জাগো, পোহাল রাতি
- Sub Title: গগন-আঙনে ম্লান চাঁদের বাতি
নাই হলো মা বসন-ভূষণ এই ঈদে আমার
- Sub Title: আল্লা আমার মাথার মুকুট রসুল গলার হার
তোরা যারে এখনি হালিমার কাছে লয়ে
- Sub Title: লয়ে ক্ষীর সর ননী
চল্ রে চপল তরুণ-দল বাঁধন হারা
- Sub Title: চল্ অমর সমরে চল ভাঙি’ কারা
ডেকো না আর দূরের প্রিয়া
- Sub Title: থাকিতে দাও নিরালা
স্বদেশ আমার! জানি না তোমার
- Sub Title: শুধিব মা কবে ঋণ
তোমার আসার আশায় দাঁড়িয়ে থাকি
- Sub Title: নদীর পানে চেয়ে চেয়ে মন যে কেমন করে॥
ফুরিয়ে এলো রমজানেরি মোবারক মাস
- Sub Title: আজ বাদে কাল ঈদ তবু মন করে উদাস
বাংলা
English