কোরাস: বদনা-গাড়ুতে গলাগলি করে, নব-প্যাক্টের আশ্ নাই,
মুসলমানের হাতে নাই ছুরি, হিন্দুর হাতে বাঁশ নাই।।
আঁটসাঁট করে গাঁট-ছড়া বাঁধা হল টিকি আর দাড়িতে,‘বজ্র আঁটুনি ফস্কা গেরো’? তা হয় হোক তাড়াতাড়িতে!
একজন যেতে চাহিবে সুমুখে, অন্যে টানিবে পিছনে,
ফস্কা সে গাঁঠ্ হয়ে যাবে আঁট সেই টানাটানি ভীষণে।।বুকে বুকে মিল হল নাকো, মিল হলো পিঠে পিঠে? তাই সই!
মিঞা কন, ‘কোথা দাদা মোর?’ আর বাবু কন ‘মিঞা ভাই কই?’
বাবু দেন মেখে দাড়িতে ‘খেজাব’, মিঞা চৈতনে তৈল,
চার চোখে করে আড়-চোখা-চোখি, কী মধু-মিলন হইল!বাবু কন, ‘দ্যাখো তোমারে তুষিতে খাই নিষিদ্ধ কুঁকড়ো!’
মিঞা কন, ‘মিল আরো জমে দাদা, যদি দাও দুটো টুকরো!
মোদের মুর্গী রামপাখি হলো, দাদা তাও হল শুদ্ধি?
গেছে বাদশাহ, মুর্গীও গেল, আর কার জোরে যুদ্ধি!’বাবু কন, ‘পরি লুঙি বি-কচ্ছ তোমাদের দিল্ তুষিতে!’
মিঞা কন, রাখি ফেজে চৈতনী-ঝাণ্ডা সেই সে খুশিতে!
বহু মিঞাভাই বসবাস করে তোমাদের বারাণসীতে,
(আর) বাত হলে ভাই ভাত খাই না কো আজো তাই একাদশীতে!’বাবু কন, ‘মোরে চটিকা ছাড়িয়া সেলিমী নাগ্রা ধরেছি!’
মিঞা কন, ‘গরু জবাই-এর পাপ হ’তে তাই দাদা তরেছি!’
বাবু কন, ‘এত ছাড়িলেই যদি ছেড়ে দাও খাওয়া বড়টা!’
মিঞা কন, ‘দাদা মুর্গী তো নাই, কী দিয়া খাইব পরোটা!’বাবু কন, ‘গরু কোরবানী করা ছেড়ে দাও যদি মিঞা ভাই,
(তোরে) সিনান করায়ে সিঁন্দুর পরায়ে মা’র মন্দিরে নিয়া যাই।’
মিঞা কন, ‘যদি আল্লা মিঞারে নাহি শোনাও ও হরিনাম,
বলদের সাথে ছাড়িব তোমারে, যা হয় হবে সে পরিণাম!’‘সারা রারা রারা’ সহসা অদূরে উঠিল হোরির হর্রা!
শম্ভু ছুটিল বম্বু তুলিয়া ছকু মিঞা নিল ছোর্রা!
লাগিল হেঁচকা হেঁইয়ো হাঁইয়ো, টিকি দাড়ি ওড়ে শূন্যে,
ধর্মে ধর্মে করে কোলাকুলি নব-প্যাক্টেরই পুণ্যে!বদনা-গাড়ুতে পুনঃ ঠোকাঠুকি, রোল উঠিল ‘হা হন্ত!’
উচ্ছে থাকিয়া সিঙ্গি-মাতুল হাসে ছিরকুটি দন্ত!
মসজিদ পানে ছুটিলেন মিঞা, মন্দির পানে হিন্দু,
আকাশে উঠিল চির-জিজ্ঞাসা, করুণ চন্দ্রবিন্দু।।
বদনা-গাডুতে গলাগলি করে
- Sub Title: মুসলমানের হাতে নাই ছুরি হিন্দুর হাতে বাঁশ নাই
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 133
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
বন্ধু, আজো মনে যে পড়ে আম-কুড়ানো খেলা
- Sub Title: আম কুড়াইবারে যাইতাম দুইজন নিশিভোরের বেলা
যমুনা-সিনানে চলে
- Sub Title: তন্বী মরাল-গামিনী
কলঙ্কে মোর সকল দেহ হলো কৃষ্ণময়
- Sub Title: শ্যামের নামে হউক এবার আমার পরিচয়॥
আমার শ্যামা মায়ের কোলে চড়ে
- Sub Title: জপি আমি শ্যামের নাম
বন্ধু দেখলে তোমায় বুকের মাঝে
- Sub Title: জোয়ার ভাটা খেলে
সাধ জাগে মনে পর-জীবনে
- Sub Title: তব কপোলে যেন তিল হই
তোমারেই আমি চাহিয়াছি, প্রিয়
- Sub Title: জনমে জনমে চলে তাই মোর অনন্ত অভিসার॥
আসল যখন ফুলের ফাগুন
- Sub Title: এমন দিনে বন্ধু কেন বন্ধুজনে ছেড়ে যায়॥
তুমি বর্ষায়-ঝরা চম্পা
- Sub Title: তুমি যূথিকা অশ্রুমতী
দুরন্ত দুর্মদ প্রাণ অফুরান
- Sub Title: গাহে আজি উদ্ধত গান
এত কথা কি গো কহিতে জানে
- Sub Title: চঞ্চল ঐ আঁখি
পথে পথে ফেরো সাথে মোর বাঁশরীওয়ালা
- Sub Title: নওলকিশোর বাঁশরীওয়ালা
বাংলা
English