নিশীথ হয়ে আসে ভোর
বিদায় দেহ প্রিয় মোর।
রজনিগন্ধার বনে হেরগুঞ্জরিছে ভ্রমর।।
হের ঐ তন্দ্রা-ঢুলু ঢুল
জড়ায়ে হাতে এলো চুল,
বধূ যায় সিনান-ঘাটে
পথে লুটায় বসন আকুল।।
খোল খোল বাহুর মালা,
মোছ মোছ প্রিয়া আঁখি।
শোন কুঞ্জ-দ্বারে তব কুহু
মুহুমুহু ওঠে ডাকি।।
হের লো, শিয়রে তব
প্রদীপ হয়ে এল ম্লান,
দাঁড়াল রাঙা উষা ঐ
রঙের সাগরে করি ম্লান
আকাশ-অলিন্দে কাঁদে
পাণ্ডুর-কপোল শশী,
শুকতারা নিবু-নিবু ঐ
মলয়া ওঠে উছসি।
কাঁদে রাতের আঁধার
মোর বুকে মুখ রাখি।।
নিশীথ হয়ে আসে ভোর
- Sub Title: বিদায় দেহ প্রিয় মোর
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 126
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
নিশিদিন তব ডাক শুনিয়াছি মনে মনে
- Sub Title: শ্রবণে শুনিনি আহ্বান তব পবনে শুনেছি বনে বনে
তুমি আঘাত দিয়ে মন ফেরাবে
- Sub Title: এই কি তোমার আশা?
স্বপনে এসেছিল মৃদুভাষিণী
- Sub Title: মৃদু-ভাষিণী মধু-হাসিনী॥
বিকাল বেলার ভূঁইচাঁপা গো
- Sub Title: সকাল বেলার যুঁই
কালা এত ভালো কি হে কদম্ব গাছের তলা
- Sub Title: আমি দেখ্ছি কত দেখ্ব কত তোমার ছলা কলা
কেন প্রাণ ওঠে কাঁদিয়া
- Sub Title: কাঁদিয়া কাঁদিয়া কাঁদিয়া গো
সখি বাঁধো লো বাঁধো লো ঝুলনিয়া
- Sub Title: নামিল মেঘলা মোর বাদরিয়া
ঢলঢল তব নয়ন-কমল
- Sub Title: কাজল তোমারেই সাজে
ঝরা ফুল দলে কে অতিথি
- Sub Title: সাঝেঁর বেলা এলে কানন-বীথি
ঘন-ঘোর-মেঘ-ঘেরা দুর্দিনে ঘনশ্যাম
- Sub Title: ভূ-ভারত চাহিছে তোমায়
আসিয়া কাছে গেলে ফিরে
- Sub Title: কেন আসিয়া কাছে গেলে ফিরে॥
কে দিল খোঁপাতে ধুঁতুরা ফুল লো
- Sub Title: খোঁপা খুলে কেশ হলো বাউল লো
বাংলা
English