“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

দেখ না মন ঝকমারি এই দুনিয়াদারি
দেখ না মন ঝকমারি এই দুনিয়াদারি

পরিয়ে কোপনি ধব্জা মজা উড়ালো ফকিরি

দেখ না মন ঝাকমারি এই দুনিয়াদারি।
পরিয়ে কোপনি ধব্জা মজা উড়ালো ফকিরি।।

বড় আশার বাসা এ ঘর
পড়ে রবে কোথা রে কার
ঠিক নাই তারি;
পিছে পিছে ঘুরছে শমন
কোনদিন হাতে দেবে ডুরি।।

দরদের ভাই বন্ধুজনা
মলে সঙ্গে কেউ যাবে না
মন তোমারই;
খালি হাতে একা পথে
বিদায় করে দেবে তোরি।।

যা কর তাই কর রে মন
পিছের কথা রেখ স্মরণ
বরাবরই;
দরবেশ সিরাজ সাঁই কয় শোন্‍ রে লালন
হোসনে কারো ইন্তেজারি।।

শিল্পীঃ- শাহনাজ বেলী

Comments

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন