“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মন আমার কুসর মাড়ায় জাট হলরে
মন আমার কুসর মাড়ায় জাট হলরে
  • Sub Title: চিরদিন গুতায় পেড়ে আঁটলো নারে

মন আমার কুসর মাড়াই জাঠ হলরে।
চিরদিন গুতায় পেড়ে আঁটলো নারে।।

কত রকম করি দমন
কতই করি বন্ধন ছন্ধন
কটাক্ষ মাতঙ্গ মন
কখন যেন যায়রে সরে।।

কপালের ফের নইলে আমার
লোভের কুকুর হইরে এবার
মন গুণে কী হয় জানি
কখন যেন কি ঘটায়রে।।

মালয় পর্বতে কাষ্ঠের
সবে সার হয়, হয় না বাঁশের
লালন বলে মনের দোষে
আমার বুঝি তাই হলরে।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালন গীতি এর নতুন প্রবন্ধ

জানতে হয় আদম ছফির আদ্য কথা
জানতে হয় আদম ছফির আদ্য কথা

জানতে হয় আদম ছফির আদ্য কথা

  • Sub Title: না জেনে আজাজিল সে রূপ কী রূপ আদম গঠলেন সেথা

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন