কুলের বউ ছিলাম বাড়ি
হলাম নাড়ি নাড়ার সাথে।
কুলের আচার কুলের বিচারআর কি ভুলি সেই ভোলাতে।।
ভাবের নাড়ি ভাবের নাড়া
কুল নাশালাম জগত জোড়া।
করণ তার উল্টো দাঁড়া
বিধির ফাঁড়া কাটবে যাতে।।হয়েছি নাড়ার নাড়ি
পরনে পড়েছি ডুরি।
দিব না আর আঁচির কড়ি
বেড়াব চৈতন্য পথে।।আসতে নাড়া যেতে নাড়া
কেবল দুদিন মোড়া জোড়া।
লালন কয় আগাগোড়া
জেনে মাথা হয় মুড়াতে।।
কুলের বউ ছিলাম বাড়ি
- Sub Title: হলাম নাড়ি নাড়ার সাথে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ লালন গীতি
- পঠিত হয়েছেঃ 244
লালন গীতি এর নতুন প্রবন্ধ
কোন রাগে সে মানুষ আছে মহারসের ধনী
- Sub Title: পদ্মে মধু চন্দ্রে সুধা জোগায় রাত্রদিনি
প্রেম করা কি কথার কথা
- Sub Title: প্রেমে মজে হরি নিলো গলায়ে কাঁথা
নবিজী মুরিদ কোন ঘরে
- Sub Title: কোন কোন চার এয়ারে এসে চাঁদোয়া ধরে
বিষয় বিষে চঞ্চলা মন দিবা রজনী
- Sub Title: মনকে বোঝালে বুঝ মানেনা ধর্মকাহিনী
ম’লে ঈশ্বর-প্রাপ্ত হবে কেন বলে
- Sub Title: সেই যে কথার পাইনে বিচার
মুর্শিদের ঠাঁই নে নারে তার ভেদ বুঝে
- Sub Title: এ দুনিয়ার ছিনায় ছিনায়
এখন কেন কাঁদছো রাধা বসে নির্জনে
- Sub Title: ও রাধে সেইকালে মান করেছিলি
কার ভাবে এ ভাব হারে জীবন কানাই
- Sub Title: করে বাঁশি নাই, মাথে চূড়া নাই
সাধন বিফল বরজখ বিনে
- Sub Title: এখানে সেখানে বরজখ মূল ঠিকানা
দিবানিশি থাকোরে সব বা-হুঁশারী
- Sub Title: রসুল বলে এ দুনিয়া মিছে ঝাকমারী
লিঙ্গ থাকলে সে কি পুরুষ হয়
- Sub Title: বারমাসে চব্বিশ পক্ষ
আঠারো মোকামে একটি রূপের বাতি জ্বলছে সদাই
- Sub Title: নাহি তেল তার নাহি তুলা আজগুবি হয়েছে উদয়
বাংলা
English