“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আইনমাফিক নিরিখ্‌ দিতে ভাব কি
আইনমাফিক নিরিখ্‌ দিতে ভাব কি
  • Sub Title: কাল শমন এলে বলবি কি

আইনমাফিক নিরিখ্‌ দিতে ভাব কি
কাল শমন এলে বলবি কি।।

ভাবতে দিন আখেরি হল
ষোল আনা বাঁকি প’ল
কী আসলে ঘিরে নিল
দেখলি না খুলে আঁখি।।

নিস্কামী নির্বিকার হলে
জীয়ন্তে মরে যোগ সাধিলে
তবে খাতায় উসুল মিলে
নইলে উপায় কী দেখি।।

শুদ্ধ মনে সকলি হয়
তাও তো জোটে না তোমায়
লালন বলে করবি হায় হায়
ছেড়ে গেলে প্রাণপাখি।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালন গীতি এর নতুন প্রবন্ধ

গোষ্ঠে চল হরি মুরালী
গোষ্ঠে চল হরি মুরালী

গোষ্ঠে চল হরি মুরালী

  • Sub Title: লয়ে গো ধন গোষ্ঠের কানন চল গোকুল বিহারী

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন