“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

পেঁড়োর ভূত হয় যে জনা শোন রে মনা
পেঁড়োর ভূত হয় যে জনা শোন রে মনা
  • Sub Title: কোন দেশে সে মুক্তি পায়

পেঁড়োর ভূত হয় যে জনা শোন রে মনা
কোন দেশে সে মুক্তি পায়।।
ফয়তায় ভূত সেরে যায় পেঁড়োর দরগায়।।

মক্কায় মুনি শয়তান আছে
ভূত হয় জানি পেঁড়োর মাঝে
সে-কথা পাগলে বোঝে
দেখ এই দুনিয়ায়।।

মুরদার নামে ফয়তা দিলে
মুরদা কি পায় সেখানে গেলে
তবে কেন পিতা-পুত্রে
দোজখে যায়।।

মরার আগে ম’লে পরে
আপন ফয়তা আপনি করে
তবে আখের হতে পারে
হীন লালন কয়।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালন গীতি এর নতুন প্রবন্ধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন