“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

একবার আপনারে চিনলে পরে যাবে অচেনারে চেনা
একবার আপনারে চিনলে পরে যাবে অচেনারে চেনা
  • Sub Title: একবার আপনারে চিনলে পরে যাবে অচেনারে চেনা

আমার আপন খবর আপনার হয় না
একবার আপনারে চিনলে পরে যাবে অচেনারে চেনা।।

সাঁই নিকট থেকে দূরে দেখায়
যেমন কেশের আড়ে পাহাড় লুকায় দেখ না।
আমি ঢাকা-দিল্লি হাতড়ে ফিরি
আমার কোলের ঘোড় তো যায় না।।

সে যে আত্মারুপে কর্তা হরি
মনে নিষ্ঠা হলে মিলবে তারি ঠিকানা।
বে-বেদান্ত পড়বে যত বাড়বে তত লখণা।।

আমি আমি কে বলে মন
যে জানে তাঁর চরণ শরণ লও না।
ফকির লালন বলে মনের ঘোরে
হলাম চোখ থাকিতে কানা।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালন গীতি এর নতুন প্রবন্ধ

 আর কি এমন জনম, বসবো সাধুর মেলে
আর কি এমন জনম, বসবো সাধুর মেলে

আর কি এমন জনম, বসবো সাধুর মেলে

  • Sub Title: হেলায় হেলায় দিন বয়ে যায় ঘিরে এল কালে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন