“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

সালাম সালাম হাজার সালাম
সালাম সালাম হাজার সালাম

সকল শহীদ স্মরণে

সালাম সালাম হাজার সালাম
সকল শহীদ স্মরণে
আমার হৃদয় রেখে যেতে চাই
তাদের স্মৃতির চরণে।।

মায়ের ভাষায় কথা বলাতে
স্বাধীন আশায় পথ চলাতে
হাসিমুখে যারা দিয়ে গেল প্রাণ
সেই স্মৃতি নিয়ে গেয়ে যাই গান
তাদের বিজয় মরণে
আমার হৃদয় রেখে যেতে চাই
তাদের স্মৃতির চরণে।।

ভাইয়ের বুকের রক্তে আজিকে
রক্ত মশাল জ্বলে দিকে দিকে
সংগ্রামী আজ মহাজনতা
কন্ঠে তাদের নব বারতা
শহীদ ভাইয়ের স্মরণে
আমার হৃদয় রেখে যেতে চাই
তাদের স্মৃতির চরণে।।

বাংলাদেশের লাখো বাঙালি
জয়ের নেশায় আনে ফুলের ডালি
আলোর দেয়ালি ঘরে ঘরে জ্বালি
ঘুচিয়ে মনের আঁধার কালি।
শহীদ স্মৃতি বরণে
আমার হৃদয় রেখে যেতে চাই
তাদের স্মৃতির চরণে।।

কথাঃ- ফজল-এ-খোদা শিল্পীঃ- আব্দুল জব্বার

এই গানের সালাম সালাম হাজার সালাম লাইনে বাংলা ভাষা আন্দোলনের অন্যতম কর্মী আবদুস সালামের নাম উল্লেখ রয়েছে।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

তারে তারে গো সই খোঁজ করিও তারে
তারে তারে গো সই খোঁজ করিও তারে

তারে তারে গো সই খোঁজ করিও তারে

  • Sub Title: মনের মানুষ বিরাজ করে হৃদয় মণিপুরে ধু
আকুল হলি কেন বকুল বনের পাখি
আকুল হলি কেন বকুল বনের পাখি

আকুল হলি কেন বকুল বনের পাখি

  • Sub Title: দেখেছিস তুইও নাকি প্রিয়ার ডাগর আঁখি
মুর্শিদ বিনে কি ধন আর আছেরে মন
মুর্শিদ বিনে কি ধন আর আছেরে মন

মুর্শিদ বিনে কি ধন আর আছেরে মন

  • Sub Title: যে নাম স্মরণে হলে, তাপিত অঙ্গ শীতল করে
তরুতলে বাঁশি কে বাজায় গো
তরুতলে বাঁশি কে বাজায় গো

তরুতলে বাঁশি কে বাজায় গো

  • Sub Title: নবীন মেঘেতে যেন সৌদামিনী জ্বলে
জয় তব হোক জয়
জয় তব হোক জয়

জয় তব হোক জয়

  • Sub Title: স্বদেশের গলে দাও তুমি তুলে যশোমালা অক্ষয়
 কিবা শোভা দ্বিদলের ‘পরে
কিবা শোভা দ্বিদলের ‘পরে

কিবা শোভা দ্বিদলের ‘পরে

  • Sub Title: এক রাশ মণি-মাণিক্যের রূপ ঝলক মারে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন